পর্যটকদের নতুন আকর্ষণ কমলগঞ্জের ‘পদ্মছড়া লেক’
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

সবুজ পাহাড়,উঁচু-নিচু টিলায়

পর্যটকদের নতুন আকর্ষণ কমলগঞ্জের ‘পদ্মছড়া লেক’

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১১/২০২৩ ০২:৪৫:৫১ পূর্বাহ্ন

পর্যটকদের নতুন আকর্ষণ কমলগঞ্জের ‘পদ্মছড়া লেক’

পদ্মছড়া লেক


চারদিকে সবুজ পাহাড় আর পাহাড়। উঁচু-নিচু টিলার সমাহার। সবুজের নান্দনিকতা, বিস্তীর্ণ পাহাড় ও বনাঞ্চল পরিবেষ্টিত নদী, ছড়া, ঝর্ণা ও জলপ্রপাত দুটি পাতা একটি কুঁড়ির প্রাচুর্যে ভরপুর পর্যটন জেলা মোলভীবাজার। এখানে রয়েছে বিমোহিত হওয়া প্রকৃতির অপার সৌন্দর্য। প্রকৃতির স্নিগ্ধতায় সিক্ত এই জেলার জনজীবন যেমন সৌহার্দপূর্ণ তেমনি প্রকৃতির মমতায় ভরপুর বিভিন্ন উপজেলাগুলো। তাই তো ‘পর্যটনের বিপুল সম্ভাবনার জেলা’ হিসেবে বারবার উঠে আসে ‘মৌলভীবাজার’ এর নাম। এ জেলারই কমলগঞ্জ উপজেলায় নতুনভাবে যুক্ত ‘পদ্মছড়া লেক’। এটি ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) মাধবপুর চা বাগানের ফাঁড়ি চা বাগান পদ্মছড়া চা বাগানে অবস্থিত। এই অপরূপ লেকটি এখন পর্যটকদের আকর্ষণের পরিণত হয়ে বিনোদনের স্থান হিসেবে প্রতিষ্ঠিত হতে চলেছে। বছরের যে কোনো সময়ে আনন্দভ্রমণ, পিকনিক বা বেড়ানোর জন্য বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে অগণিত পর্যটকরা আসছে এই পদ্মছড়া লেকে।


বলা হয়ে থাকে কমলগঞ্জ প্রকৃতির এক জীবন্ত জাদুঘর। পর্যটনে বিপুল সম্ভাবনার কমলগঞ্জ। তবে প্রাকৃতিক সৌন্দর্যকে লিখে প্রকাশ করা যাবে না। শেষও হবে না না লিখলে। খুঁজলে হয়ত দেখা যাবে, অনাদরে অবহেলায় ছড়িয়ে আছে অনেক পর্যটনের সম্ভাবনা। তবে এখন দেশের অনেকের কাছেই অচেনা-অজানা এই পদ্মছড়া লেকটি। পাহাড়ের বুকের ভেতর নিজের অস্তিত্ব নিয়ে মানুষের মাঝে প্রকৃতির সৌন্দর্য বিলিয়ে যাচ্ছে এটি। এখানে এলে দেখতে পাবেন সবুজের সমারোহ, নাকে এসে লুটোপুটি খাবে সবুজ পাতার গন্ধ। পলকেই আপনার মনকে চাঙ্গা করে তুলবে এই প্রকৃতি। আপনি বিমোহিত হয়ে মিলিয়ে যাবেন প্রকৃতির অপার সৌন্দর্যে। লেকের পানি, সুনীল আকাশ আর গাঢ় সবুজ পাহাড়, ছবির মতো চা বাগানের এই মনোরম দৃশ্য আপনাকে নিয়ে যাবে স্বপ্নের জগতে।

চারদিকে পাহাড়-টিলার মাঝখানে অবস্থিত লেকটি সত্যি অপূর্ব। প্রতিদিনই সৌন্দর্য পিপাসু পর্যটকরা আসছেন এখন পদ্মছড়া লেকে। তবে কোন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান এ পর্যটনের জায়গাটির দিকে নজর দিচ্ছে না। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে লেকটিকে আকর্ষণীয় ভাবে সংস্কার করা ও পর্যটকদের জন্য আরও উপযোগী করে গড়ে তোলা সম্ভব।

এদিকে, পদ্মছড়া লেককে দৃষ্টিনন্দন করার লক্ষ্যে জনপ্রতিনিধি ও সাংবাদিক উদ্যোগে কৃষ্ণচূড়া, বনজ ও ফলজ গাছের শতাধিক চারা রোপণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা আহাদ মিয়া বলেন, ‘চারিদিকে সবুজের সমারোহ সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। একবার কেউ এখানে এলে আর পরে আসতে মানা করবে না। এটি আসলেই দৃষ্টি নন্দন একটা লেক, পর্যটনের অপার সম্ভাবনা। যথাযথ পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে তা কার্যকর করতে পারলে আসবে আমূল পরিবর্তন বদলে রাজস্ব, যা আমাদের সামগ্রিক অর্থনীতির জন্য সহায়ক হবে।’

স্থানীয় ইউপি সদস্য মোতাহের আলী বলেন, ‘পদ্মছড়া চা-বাগানের লেকে অনেক পর্যটক আসছেন। তাই লেকটিকে আরও দৃষ্টিনন্দন করার লক্ষ্যে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। পর্যটকরা যাতে মোটরসাইকেল বা গাড়ি করে স্বাভাবিক ভাবে আসতে পারে সেই ব্যবস্থা করেছি। আমরা লেকের রাস্তার দু’পাশে প্রায় শতাধিক বৃক্ষ রোপণ করেছি।’

কীভাবে যাবেন?

দেশের যেকোনো প্রান্ত থেকে বাসে এলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল নামতে হবে। রেলপথে এলে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর ট্রেনে করে নামতে হবে শ্রীমঙ্গল,ভানুগাছ বা শমসেরনগর রেলওয়ে স্টেশনে। সেখান থেকে সিএনজি চালিত অটোরিকশা করে পদ্মছড়া লেকে যাওয়া যায়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী