কমলগঞ্জে ১২০০ কেজি ভারতীয় চিনি উদ্ধার, আটক ১
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ AM

কমলগঞ্জে ১২০০ কেজি ভারতীয় চিনি উদ্ধার, আটক ১

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১১/২০২৩ ০৪:১০:৪১ AM

কমলগঞ্জে ১২০০ কেজি ভারতীয় চিনি উদ্ধার, আটক ১

১২০০ কেজি ভারতীয় উদ্ধারকৃত চিনি


মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা পুলিশের অভিযানে অবৈধভাবে আমদানি করা ৫০ কেজির ২৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে জমশেদ খাঁন নামে একজনকে আটক করা হয়। 

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ কাঁচা বাজারে অভিযান পরিচালনা করা হয়। সেখানে মেসার্স জমশেদ ট্রেডার্স নামক দোকানের সামনে থেকে চিনির বস্তাগুলো জব্দ করা হয়। 

এসআই পবিত্র শেখর দাস জনান, ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের Indian White Sugar লেখা ভারতীয় একটি কোম্পানির ২৪ বস্তায় মোট ১২০০ কেজি চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা। চিনি পাচারকারী এই চক্রের কয়েকজন মিলে দীর্ঘদিন ধরে ভারত থেকে চোরাই পথে কমদামে ভারতীয় চিনি আনে এবং বস্তা থেকে খুলে খুচরা বিক্রি করছিল। 

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি করার অপরাধে আটককৃত জমশেদ খাঁন এবং পলাতক একজনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা হয়েছে।

JA



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন