অ্যাডভোকেট মোমিন ও নাচনকে সংবর্ধনা
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

দক্ষ ও ত্যাগী নেতৃত্বই সিলেটের সম্মান বৃদ্ধি করে: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

অ্যাডভোকেট মোমিন ও নাচনকে সংবর্ধনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১১/২০২৬ ০৭:২৫:১৩ অপরাহ্ন

অ্যাডভোকেট মোমিন ও নাচনকে সংবর্ধনা

ছবি:সংগৃহীত


সিলেটের আইন অঙ্গন ও ক্রীড়াক্ষেত্রে যোগ্য, দক্ষ ও ত্যাগী ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হওয়া পুরো সিলেটের গৌরব ও সম্মান বৃদ্ধি করে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্রঋণ ও কুটিরশিল্পবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, ১৯ নম্বর ওয়ার্ডের কৃতী সন্তানরা আজ নিজেদের যোগ্যতা ও কর্মদক্ষতায় গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়ে পুরো সিলেটবাসীর মুখ উজ্জ্বল করেছেন।

রোববার (১ নভেম্বর) রাতে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের কৃতী সন্তান সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব রেজাউল করিম নাচনকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৯ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধিত অতিথি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও রেজাউল করিম নাচন তাঁদের বক্তব্যে ওয়ার্ডবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

দর্জিবন্দ জামে মসজিদের সাধারণ সম্পাদক সৌমিক সমিক জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সুমন ও সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক এজাজ আহমদ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন বসুন্ধরা সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা সিরাজুল ইসলাম মতি, প্রত্যয় সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা তারেক আহমদ, বসুন্ধরা সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা বদরুল ইসলাম, শাহেদুল ইসলাম দিলু, শাহেদ আহমদ ও হেলাল উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন প্রত্যয় সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা নিখিল রায় পূজন, ফখন হোসেন, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাদির খান, সহসভাপতি ফয়জুর রহমান কয়েস, জয়াদ আহমদ, জুবের আহমদ, রিয়াজ আহমেদ, সোহেল আহমদ, মতিউর রহমান ফখরু, সিলেট জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি কয়েস আহমদ, শহিদুজ্জামান সুমন, লুৎফুর রহমান, বিধান ধর, আরাফাত হোসাইন, তপু আহমদ, জহির রহমান, আনিস আহমদ, শিপলু ইসলাম, মাসুক গাজী, সুজনুল ইসলাম সুজন, ফাহিম রহমান মৌসুম, তালহা খান, জুম্মা জায়গীরদার, রিয়াদ উদ্দিন, পলাশ চক্রবর্তী, ফারদীন ইসলাম তপু, মিসলু আহমদ রাজ, নাজমুল ইসলাম, রাজন আচার্য, জাকির হোসেন, রিয়াজ আহমেদ, মনিরুল ইসলাম রাপ্পি, তানভীর আহমেদ, টিপু আহমদ, সাক্ষর রহমান, ফেরদৌস হোসেন, সানোয়ার আহমদ সাকিব, মাহতাবুর রহমান সাফী, নাদিম হোসেন ও রিদয় চৌধুরী।

এ ছাড়া অনুষ্ঠানে ১৯ নম্বর ওয়ার্ডের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পঞ্চায়েত ও বিভিন্ন ক্লাবের সদস্যসহ সর্বস্তরের নাগরিক উপস্থিত ছিলেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ