সিলেট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি ভারতীয় এ/য়া/রগা/ন ও ওয়াকিটকি সেটসহ প্রায় ২১ লাখ টাকা মূল্যের ভা/রতীয় চো/রাচালানির পণ্য জ/ব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
সোমবার (২ নভেম্বর) সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৮টার দিকে সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল কানাইঘাট উপজেলার সোনাতনপুঞ্জি এলাকায় অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় এয়ারগান ও একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব সরঞ্জামের সিজার মূল্য ১১ হাজার টাকা।
এদিকে, একই দিনে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার জৈন্তাপুর, সুরাইঘাট ও গুয়াবাড়ি বিওপির পৃথক আভিযানিক টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৮৫ পিস ভারতীয় শাড়ি, ৬০০ কেজি জিরা, তিনটি মহিষ, একটি গরু, বিভিন্ন প্রকারের ২৮৮ পিস শ্যাম্পু, ৪০০ পিস পন্ডস ফেসওয়াশ এবং ৭০ কেজি চা পাতা জব্দ করা হয়। এসব মালামালের সিজার মূল্য ২০ লাখ ৭২ হাজার টাকা।
দুটি অভিযানে জব্দকৃত এয়ারগান, ওয়াকিটকি ও অন্যান্য চোরাচালানি মালামালের সর্বমোট সিজার মূল্য ২০ লাখ ৮৩ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত এয়ারগানটি কানাইঘাট থানা হেফাজতে এবং অন্যান্য মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
জৈন্তাবার্তা/আরআর




