ছবি:সংগৃহীত
গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহীদ জিলু আহমেদ দিলুর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
রোববার (১ নভেম্বর) বাদ আসর নগরীর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহীদ জিলু আহমেদ দিলুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি এমদাদুল হক স্বপন, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি কয়েস আহমদ, সহসভাপতি মকসুদ করিম নোহেল, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, মহানগর যুবদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব এবং মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ।
এ সময় সিলেট জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




