কমলগঞ্জে তথ্য আপার উঠান বৈঠক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ AM

কমলগঞ্জে তথ্য আপার উঠান বৈঠক

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১১/২০২৩ ০৯:৫৪:৩২ AM

কমলগঞ্জে তথ্য আপার উঠান বৈঠক

কমলগঞ্জে তথ্য আপার উঠান বৈঠক।


ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়ে) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তথ্যকেন্দ্রের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 

রবিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় মহিলা সংস্থা ও মহিলা শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়নাধীন নারীদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) আয়োজনে উপজেলার ইসলামপুর ইউনিয়ন কুরমা খাসিয়া পুঞ্জিতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় শতাধিক নারীরা উপস্থিত ছিলেন।

তথ্যসেবা সহকারী আমিনা ইসলাম মৌ (তথ্য আপা)-এর সঞ্চালনায় উঠান বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, স্থানীয় ইউপি সদস্য চার্লস সুঙ ও নুরুল ইসলাম। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা (তথ্য আপা) তথ্যসেবা কর্মকর্তা স্বর্ণালী সিনহা।

এসময় উপস্থিত ছিলেন তথ্যসেবা সহকারী নিশা রানী দেব ও বিশাল কানু। উঠান বৈঠকে নারী নির্যাতন, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং, নারীর ক্ষমতায়ন, সরকারি দপ্তরের বিভিন্ন সেবা সমুহ ও তথ্যকেন্দ্রের বিভিন্ন সেবা নিয়ে আলোচনা করা হয়।

উঠান বৈঠকে বক্তারা বলেন, পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে নিতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ‘কমলগঞ্জ তথ্যকেন্দ্র’ সরকারের নানা পর্যায়ের সুবিধা ও সেবা নারীদের কাছে পৌঁছে দিতে কাজ করছে তথ্য আপা।

বক্তারা আরও জানান, প্রান্তিক সব নারীকে সেবা নিতে তথ্য আপার কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। তথ্য আপার অধীনে মূলত ছয়টি ক্ষেত্রে সেবা দেয়া হয়— শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডার।

JA



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা