সন্ধ্যায় নিখোঁজ, সকালে ঝুলন্ত লাশ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

সন্ধ্যায় নিখোঁজ, সকালে ঝুলন্ত লাশ

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২২/১১/২০২৩ ০৬:১৯:৪৬ পূর্বাহ্ন

সন্ধ্যায় নিখোঁজ, সকালে ঝুলন্ত লাশ

নিহত সাগর দাস।


বড়লেখায় মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ প্রবাস ফেরত যুবক সাগর দাসের ঝুলন্ত লাশ পরদিন সকালে উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে থানা পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে মানসিক বিকারগ্রস্থ হয়ে গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামের সনত দাসের দ্বিতীয় ছেলে সাগর দাস (২৫)। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় সাগর দাস বাড়ি থেকে বের হয়ে যান। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বুধবার সকালে তার বাড়ির পুর্ব দিকের খালের পাড়ে স্বজনরা একটি গাছের সঙ্গে গলায় সাদা রশিতে ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতাহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এলাকাবাসী ও পরিবারিক সূত্র জানিয়েছে, সাগর দাস মানসিক রোগি ছিল। সে প্রবাসে থাকা অবস্থায় মানসিক সমস্যা দেখা দিলে দেশে ফিরে আসে।

বড়লেখা থানার এসআই আতাউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাগর দাস আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পোষ্টমোর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

JA



শীর্ষ সংবাদ:

জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ