কমলগঞ্জে পাসের হার ৭১.৯৮, জিপিএ-৫ ১১৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

কমলগঞ্জে পাসের হার ৭১.৯৮, জিপিএ-৫ ১১৩

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১১/২০২৩ ০৩:৩৩:২৬ পূর্বাহ্ন

কমলগঞ্জে পাসের হার ৭১.৯৮, জিপিএ-৫ ১১৩


সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ২০২৩ সনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ১১৩ জন। উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৩৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৭০১ জন। উপজেলায় গড় পাসের হার শতকরা ৭১.৯৮ ভাগ। ফলাফলে সাফল্যের ধারাবাহিকতায় শমশেরনগর বিএএফ শাহীন কলেজ থেকে ১১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন এ তথ্যটি নিশ্চিত করেন। রোববার ফলাফল প্রকাশের পর কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, ২০২৩ সনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শমশেরনগর বিএএফ শাহীন কলেজ থেকে ২৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯৭ জন পাস করেছে। এর মাঝে ১১১ জন জিপিএ-৫ পেয়েছে, পাসের হার ৯৯.৬৬ ভাগ। এছাড়া কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয় থেকে ৯৫০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ২টি জিপিএ-৫সহ পাস করেছে ৭০৭ জন, পাসের হার শতকরা ৭৪.৪২ ভাগ। শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজ থেকে ৬৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ৪২৭ জন, পাসের হার ৬২.২৪ ভাগ। আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে ৩০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ১৮০ জন, পাসের হার ৫৯.২১ ভাগ। হুরুন্নেছা খাতুন চৌধুরী কলেজ থেকে ৩৯ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ৩২ জন, পাসের হার ৮২.০৫ ভাগ। পতনঊষার স্কুল এন্ড কলেজ থেকে ৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ৫৮ জন, পাসের হার শতকরা ৬৭.৪৪ ভাগ। এদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে আলীম পরীক্ষায় কমলগঞ্জ উপজেলায় সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে ৭৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ৭৬ জন, পাসের হার ৯৭.৪৩ ভাগ।

JA



শীর্ষ সংবাদ:

জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ