একজন সফল নারী উদ্যোক্তা কাজী আয়েশা মনি
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

গড়ে তুলেছে ফার্ম হাউস তৈরি করেছে কর্মসংস্থান

একজন সফল নারী উদ্যোক্তা কাজী আয়েশা মনি

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১১/২০২৩ ১১:২৫:০১ পূর্বাহ্ন

একজন সফল নারী উদ্যোক্তা কাজী আয়েশা মনি


একজন সফল নারী উদ্যোক্তা কাজী আয়েশা মনি। থাকেন লন্ডনে, তবুও তার হৃদয়ে কমতি নেই দেশপ্রেম। বৈদেশিক মুদ্রা অর্জন করে নিজ দেশে ২৬ বিঘা জমিতে গড়ে তুলেছেন বিশাল ফার্ম হাউস। প্রতিষ্ঠানটির নাম দিয়েছেন কাজী এন্ড আজাদ এগ্রো ফার্ম। মৌলভীবাজার জেলাধীন শ্রীমঙ্গল উপজেলার মেয়ে কাজী আয়েশা মনি। শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের হাওর বিস্তৃত এলাকা উত্তরসূরে গড়ে তুলেছেন প্রাকৃতিক সৌন্দর্যের এই ফার্ম হাউস।

যেখানে রয়েছে সাউথ আফ্রিকান হলুদ মালটা, আনার, পেঁপে, আমড়া, আমলকি, পেয়ারা, কলা, কমলা, আপেল কুল, বাহু কুল বড়ই এবং দেশি-বিদেশি বিভিন্ন জাতের আমসহ প্রায় ৪৫ থেকে ৫০ জাতের ফল গাছ।

এছাড়া রয়েছে দেশীয় গরু, মুরগি ও ছাগলের খামার। নানান জাতের সবজি সহ ফিশারিতে চাষ করা হচ্ছে বিভিন্ন জাতের মাছ। পাশাপাশি করা হচ্ছে ধান চাষ। গবাদি পশু লালন পালন ও ফসলাদি চাষে বেশ সফল কাজী আয়েশা মনি।


কাজী এন্ড আজাদ এগ্রো ফার্ম লিমিটেড নামে প্রতিষ্ঠানটি গড়ে তোলায় কর্মসংস্থান তৈরি হয়েছে প্রায় ১৫ থেকে ২০ জনের। প্রতিষ্ঠানটিতে সব সময় কাজ করেন ১০ থেকে ১৫ জন। কোন কোন সময় প্রয়োজনে ২৫ থেকে ৩০ জন লোক কাজ করতে হয় এই প্রতিষ্ঠানে।


কাজী আয়েশা মনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের দেশের মানুষের কথা চিন্তা করে এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। বিদেশে বসে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এই প্রতিষ্ঠান পরিচালনা করেন তিনি। কাজের মানুষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে দিকনির্দেশনা দেন বিদেশে বসেই।

কাজী আয়েশা মনি জানান, দেশের বেকারত্ব লাঘব ও দেশের মানুষের কাছে ভেজাল মধ্যমুক্ত খাবার পৌঁছে দিতে এই উদ্যোগ নেন।দেশের অনেক মানুষ দেশের সম্পদ বিক্রি করে বিদেশে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছে। এতে লাভবান হচ্ছে বিদেশীরা, আর নানান সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে নিজ দেশের মানুষ।

তিনি আরও জানান, আমার ইচ্ছা আমার মত সবাই বিদেশে অর্থ উপার্জন করে নিজের দেশে কিছু করুক।যাতে আমাদের দেশ অর্থনীতিতে শক্তিশালী ভূমিকা রাখতে পারে। আমাদের দেশের মানুষের কর্মসংস্থান তৈরি হয়। সকলকে অনুপ্রেরণা দিতেই আমি প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ