শেষ পর্যন্ত মৌলভীবাজারে মনোনয়ন কিনলেন ২৩ জন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

শেষ পর্যন্ত মৌলভীবাজারে মনোনয়ন কিনলেন ২৩ জন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১১/২০২৩ ০৭:৪২:৪৯ পূর্বাহ্ন

শেষ পর্যন্ত মৌলভীবাজারে মনোনয়ন কিনলেন ২৩ জন

ফাইল ছবি


শেষ পর্যন্ত মৌলভীবাজারের ৪টি সংসদীয় আসনে বুধবার পর্যন্ত ২৩ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। বুধবার জমা পড়েছে ২টি।

মনোনয়ন ক্রয়কৃতরা হলেন, মৌলভীবাজার-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান এমপি মো.শাহাব উদ্দীন, জাতীয় পার্টির আহমদ রিয়াজ, ফারুক আহমদ (স্বতন্ত), মো. ময়নুল ইসলাম (স্বতন্ত্র) ও মো. আনোয়ার হোসেন। এ আসনের কোনো প্রার্থী বুধবার পর্যন্ত মনোনয়নপত্র জমা দেননি।

মৌলভীবাজার-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল, আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী এ কে এম শফি আহমদ (স্বতন্ত্র), সাবেক সাংসদ আওয়ামীলীগ বিদ্রোহী আব্দুল মতিন (স্বতন্ত্র), জাসদের মো. বদরুল হোসেন, ইসলামী ঐক্যজোটের মাওলানা আসলাম হোসাইন রহমানী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আব্দুল মোত্তাকিম তামিম, বিকল্প ধারার বাংলাদেশ মো. কামরুজ্জামান সিমু, তৃণমূল বিএনপি’র এম এম শাহীন। এ আসন থেকে জাসদের মো. বদরুল হোসেন বুধবার মনোনয়ন জমা দেন।

মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান, আওয়ামী লীগ বিদ্রোহী মোহাম্মদ আব্দুর রহিম শহিদ (সিআইপি), জাতীয় পার্টির আলতাফুর রহমান, রুহুল আমিন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট থেকে ফাহাদ আলম, জাসদ থেকে আব্দুল মোছাব্বির ও ছাদিকুর রহমান (স্বতন্ত্র)। এ আসন থেকে জাসদের আব্দুল মোছাব্বির বুধবার মনোনয়ন জমা দিয়েছেন।

মৌলভীবাজার-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান এমপি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, নজরুল ইসলাম (স্বতন্ত্র) ও ইসলামী ঐক্যজোট আনোয়ার হোসাইন। বুধবার পর্যন্ত এ আসন থেকে কেউ মনোনয়ন জমা দেননি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ