সিনেমায় ব্যস্ত সময় পার করছেন পূজা হেগড়ে
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১২ PM

সিনেমায় ব্যস্ত সময় পার করছেন পূজা হেগড়ে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৬/২০২৩ ০৮:৫৯:৪৯ AM

সিনেমায় ব্যস্ত সময় পার করছেন পূজা হেগড়ে

ছবি সংগৃহীত


বলিউডে ও দক্ষিণ ভারতের পরিচিত মুখ পূজা হেগড়ে। সিনেমায় ব্যস্ত সময় পার করছেন তিনি। বেশ কিছু তেলুগু ও হিন্দি সিনেমা রয়েছে তার ঝুলিতে।

মহেশ বাবুর সঙ্গে ‘গুন্টুর কারম’ সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয়ের কথা ছিল তার। কিন্তু হঠাৎ জানা গেল, সেই সিনেমায় নেই পূজা। সময় মিলছিল না একেবারেই। হাতে অন্য ছবির কাজ এসে পড়েছিল। 

জুন থেকে ডিসেম্বর অবধি দম ফেলার ফুরসত নেই পূজার। তার হাতে একের পর এক কাজ। চুক্তিতে সই করা হয়ে গেছে সব কয়টির। ‘গুন্টুর কারম’-এর কাজ শুরু হতে দেরি হওয়ায় মুশকিলে পড়েন তিনি।

জানা গেছে, ছবির কাজ শুরু করতে বিলম্ব হওয়ায় নাকি পূজার সঙ্গে সময় মিলছিল না। তাই এ সিনেমায় অভিনয় করা হচ্ছে না। যদিও আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করেননি নির্মাতারা।

তবে, নির্মাতাদের সিদ্ধান্ত অনুযায়ীই নায়িকা বদল হয়েছে। দক্ষিণের অভিনেত্রী শ্রী লীলা নাকি পূজার জায়গা নিয়েছেন। তিনিই হবেন মহেশ বাবুর নায়িকা। এছাড়াও ওই সিনেমার চিত্রনাট্যে অনেক বদল করা হয়েছে।

সূত্রের খবর, কাজের চুক্তি সই করে সেটি মাঝপথে ভেঙে বেরোতে মোটেই পছন্দ করেন না পূজা। পরিচালক ও প্রযোজকদের সঙ্গেও খুব মধুরভাবে রফা হয়নি তার শেষমেশ। সেই তিক্ততার রেশ নিয়েই অন্য কাজে ফিরে যাবেন অভিনেত্রী। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী