ওয়াটারএইডে চাকরি, বেতন ৬১০০০
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৫১ PM

ওয়াটারএইডে চাকরি, বেতন ৬১০০০

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৬/২০২৩ ০১:০০:২০ AM

ওয়াটারএইডে চাকরি, বেতন ৬১০০০

ছবি সংগৃহীত


আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: প্রোগ্রাম অফিসার—ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: ১। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল/ এনভায়রনমেন্টাল/ ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে।

এসব বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আরবান ওয়াশ বা উন্নয়ন খাতে প্রকৌশলী হিসেবে অন্তত দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

উন্নয়নশীল দেশগুলোতে ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন এডুকেশন নিয়ে কারিগরি, সামাজিক এবং প্রাতিষ্ঠানিক বিষয়গুলো নিয়ে জানাশোনা থাকতে হবে। প্রকল্প পরিকল্পনা, বাজেট ও বাস্তবায়নে অভিজ্ঞ হতে হবে। উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে।

কম্পিউটার চালনায় দক্ষতাসহ অ্যানালিটিক্যাল সফটওয়্যার যেমন সিএডি, জিআইএসের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৬১,০০০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, জীবনবিমা, স্বামী/স্ত্রী-সন্তানের চিকিৎসা সুবিধাসহ মুঠোফোন বিল দেওয়া হবে। সপ্তাহে দুই দিন ছুটির সুযোগ আছে।

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের এই http://recruit.wateraidbd.org:99/home/jobdetails/14 লিংকে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২ জুলাই ২০২৩

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নগরীর নি*রাপত্তায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: সিসিক প্রশাসক
ওসমানীনগরে ইউনিক-বেঙ্গল বাস সংঘ*র্ষ: দুই চালকের বি*রুদ্ধে মা*মলা
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ জনের মৃ'ত্যু
কুলাউড়া সী'মান্তে বি'এসএফের গু'লিতে প্রা'ণ গেল বাংলাদেশির
জগন্নাথপুরে ২৫ কোটি টাকার ৫ সেতুর কাজ অ*নিশ্চিত
‘মানবিক সমাজ গঠনে সংস্কৃতিচর্চাকে আরও বিস্তৃত করতে হবে’ - কাইয়ুম চৌধুরী
আ*হতদের সুচিকিৎসায় কোনো অ*বহেলা করা যাবে না’: সিসিক প্রশাসক
পঞ্চগড় সীমান্তে বাংলাদেশি আ*টক, ভারতীয় নাগরিককে ধ*রে আনলেন স্থানীয়রা
রিফাত হ*ত্যার ন্যায়বি*চারে যা প্রয়োজন, সবটুকু করব’: এমপি এমরান
বারবার সড়ক দু*র্ঘটনা, কারণ জানা থাকলেও প্র*তিকার কোথায়?