বিয়ানীবাজারের স্বাস্থ্য কর্মীর উপর হামলা, হামলাকারী যুবতীর রহস্যজনক মৃত্যু!
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২৯ PM

বিয়ানীবাজারের স্বাস্থ্য কর্মীর উপর হামলা, হামলাকারী যুবতীর রহস্যজনক মৃত্যু!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৬/০৬/২০২৩ ০৪:০৪:৪৩ AM

বিয়ানীবাজারের স্বাস্থ্য কর্মীর উপর হামলা, হামলাকারী যুবতীর রহস্যজনক মৃত্যু!

বিয়ানীবাজারের স্বাস্থ্য কর্মীর উপর হামলা, হামলাকারী যুবতীর রহস্যজনক মৃত্যু!


সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নে খশির কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। ২৬ জুন সোমবার পরকীয়া প্রেমের জের ধরে প্রেমিকা ওই স্বাস্থ্যকর্মী প্রেমিক গোপাল চন্দ্র দাস (৩৭) কে ধারালো দা দিয়ে কুপানোর ঘটনা ঘটে। এ ঘটনার পর যুবতী নিজে আত্মহত্যা করেন। 

আত্নহত্যাকারী বিয়ানীবাজারের বৈরাগীবাজারের মনির আলীর মেয়ে খায়রুননেছা মরি (৪০)।

স্থানীয়রা জানান, সকাল আনুমানিক সাড়ে ১১ টার সময় হঠাৎ চিৎকার শুনে স্থানীয়রা এসে দেখেন কমিউনিটি ক্লিনিকের বারান্দায় রক্ত আর দৌড়ে বের হয়ে আসছেন গোপাল চন্দ্র দাস। তাকে আহত দেখে তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক। অন্যদিকে হামলার পর হামলাকারী সেই নারী ক্লিনিকের  ভিতরে  একটি রুমের দরজা লাগিয়ে দেন স্থানীয়রা। পরে বিয়ানীবাজার থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে পৌছান বিয়ানীবাজার থানা পুলিশ। পরে দুপুর ১.৩০ ঘটিকার সময় ক্লিনিকের একটি রুমের দরজা ভেঙ্গে সেই প্রেমিকার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনার তাতৎক্ষনিক ঘটনাস্থলে যায় এবং দরজা ভেঙ্গে মরিয়ম বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে এবং ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

তিনি আরো জানান, অফিসকক্ষে থাকা অবস্থায় খায়রুননেছা  মরি অফিসকক্ষের পর্দা দিয়া অফিসকক্ষের ছাদের সাথে সংযুক্ত লোহার গ্রিলের সাথে গলায় ফাঁস দিয়া আত্মহত্যা করেন। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার