ভোটে নজর রাখবেন দেশের ২০ হাজার ৭৭৩ পর্যবেক্ষক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

ভোটে নজর রাখবেন দেশের ২০ হাজার ৭৭৩ পর্যবেক্ষক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১২/২০২৩ ১১:০৩:৪৮ পূর্বাহ্ন

ভোটে নজর রাখবেন দেশের ২০ হাজার ৭৭৩ পর্যবেক্ষক

ছবি: সংগৃহীত


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ২০ হাজার ৭৭৩ জন দেশি পর্যবেক্ষককে অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) কমিশনের এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের নিশ্চিত করেছেন ইসির জনসংযোগ পরিচালক শরিফুল আলম।

তিনি জানান, কেন্দ্রীয়ভাবে ভোট পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হয়েছে ৪০টি পর্যবেক্ষক সংস্থার ৫১৭ জনকে। আর স্থানীয়ভাবে ৮৪টি পর্যবেক্ষণ সংস্থার ২০ হাজার ২৫৬ জন ভোট পর্যবেক্ষণ করবেন। এসব পর্যবেক্ষক সংস্থার কতজন কোন জেলায় কোন আসনে ও কোন উপজেলায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন, তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে বলে জানান শরিফুল আলম।

দেশি পর্যবেক্ষক ছাড়াও এবারের ভোটে ২৫০ জনের মতো বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক ভোট পর্যবেক্ষণ করবেন বলে জানান ইসির এক কর্মকর্তা।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। দেশের ৩০০ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮৯৬ জন।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১