নৌকার পক্ষে প্রচারণা: মৌলভীবাজারে বিএনপির ২ নেতা বহিষ্কার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

নৌকার পক্ষে প্রচারণা: মৌলভীবাজারে বিএনপির ২ নেতা বহিষ্কার

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৩১/১২/২০২৩ ১০:৪৭:০৫ পূর্বাহ্ন

নৌকার পক্ষে প্রচারণা: মৌলভীবাজারে বিএনপির ২ নেতা বহিষ্কার

নৌকার পক্ষে কাজ করার অভিযোগে বিএনপির ২ নেতা বহিষ্কার।


দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার জেলা বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন : জেলা বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাধব দে।

স্থানীয় নেতারা জানান, আজিজুল হক সেলিম মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের নৌকা প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণায় নিজে এবং দলের নেতাকর্মীদের নিয়ে অংশ নেন ও ভোট চান। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও তীব্র অসন্তোষ দেখা দেয়। এছাড়াও মাধব দে মৌলভীবাজার-৩ আসনের নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ ওঠে। ফলে দলের শৃঙ্খলাবিরোধী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়।

প্রসঙ্গত, এর আগে জেলার একাধিক আসনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে এ পর্যন্ত মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইয়াসিন আরাফাত রবিন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক হাজী লিটন আহমেদ ও কুলাউড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনজুর হোসেন খোকনকে তাদের সকল সাংগঠনিক পদ-পদবিসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা