সিসিক’র ৭ অনুমোদিত পশুর হাট
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

সিসিক’র ৭ অনুমোদিত পশুর হাট

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৭/০৬/২০২৩ ১২:৫১:৫১ অপরাহ্ন

সিসিক’র ৭ অনুমোদিত পশুর হাট

কোরবানীর পশুর হাট


সিলেটে কোরবানির পশুর হাটগুলো এখনো জমে উঠেনি। তবে সংশ্লিষ্টরা আশাবাদী মঙ্গলবার থেকেই হাটগুলো জমে উঠতে পারে।

এদিকে সিটি করপোরেশন এলাকা এবং এর বাইরে উপজেলাগুলোতে মোট ৪৫টি অস্থায়ী পশুর হাটের অনুমোদন দিয়েছে জেলা প্রশাসন।

এরমধ্যে সিটি করপোরেশন এলাকায় অনুমোদন পেয়েছে ৭টি হাট। সেগুলো হলো, দক্ষিণ সুরমার ট্রাক টার্মিনালের পাশের খোলা মাঠ, চৌকিদেখী পয়েন্ট সংলগ্ন খালি জায়গা, ঝালোপাড়া জামে মসজিদ সংলগ্ন খালি জায়গা, মিরাপাড়ার আব্দুল লতিফ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ, মদিনা মার্কেটের নবাবী মসজিদ সংলগ্ন খোলা জায়গা, নতুন টুকেরবাজার ও মেজরটিলা বাজার সংলগ্ন মাঠ।

এই সাতটির বাইরে আর কোন মাঠের অনুমোদন দেয়া হয়নি।

তবে অনুমোদনের বাইরে কেউ পশুর হাট বসালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়ে রেখেছে সিলেট মহানগর পুলিশ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী