সিলেটে কখন, কোথায় ঈদের জামাত
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৬ AM

সিলেটে কখন, কোথায় ঈদের জামাত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৬/২০২৩ ১২:৫৬:১৩ PM

সিলেটে কখন, কোথায় ঈদের জামাত

ঈদের জামাত


আগামী বৃহস্পতিবার ঈদুল আযহা। সিলেট মহানগরীতে প্রতি বছরের মতো এবারও ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে।

রবিবার (২৫ জুন) সিলেটের জেলা প্রশাসনের কনফারেন্স রুমে আসন্ন ঈদুল আযহার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান।

সভার সিদ্ধান্ত অনুযায়ী সিলেট মহানগরীর প্রধান ঈদের জামাতটি অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠে সকাল ৮ টায়। এছাড়াও একই সময়ে (সকাল ৮ টা) সিলেট কালেক্টরেট জামে মসজিদে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে।

শাহজালাল (রহ.) দরগাহ মসজিদেও সকাল ৮ টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া সিলেটে ঈদের ছোট-বড় আরও ৩ হাজারেরও বেশি ঈদগাহ-মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের জামায়াত ঘিরে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই' - এমপি এমরান চৌধুরী
দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট