সিলেটের ২ হাজার ৫৮৬ মসজিদ ও ঈদগাহে হবে ঈদের জামাত
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৬ AM

সিলেটের ২ হাজার ৫৮৬ মসজিদ ও ঈদগাহে হবে ঈদের জামাত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৬/২০২৩ ০৯:০৩:৫০ AM

সিলেটের ২ হাজার ৫৮৬ মসজিদ ও ঈদগাহে হবে ঈদের জামাত

ফাইল ফটো


বৃহস্পতিবার (২৯ জুন) সিলেটসহ সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আযহা। এবার পবিত্র ঈদুল আযহায় মহানগরসহ সিলেট জেলায় ছোট-বড় ৩ হাজারের অধিক ঈদগাহ-মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। আর দক্ষিণ সুরমা ও সিলেট সদর উপজেলা ছাড়া জেলার বাকি ১১টি উপজেলার মোট ২ হাজার ৫৮৬টি মসজিদ ও ঈদগাহে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আযহার জামাত।

জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, জেলার বিশ্বনাথে ৩৫৪টি মসজিদ ও ৪০টি ঈদগাহে, ওসমানীনগরের ৬৫টি মসজিদ ও ৩২টি ঈদগাহে, বালাগঞ্জের ১৩২টি মসজিদ ও ২৫টি ঈদগাহে, গোলাপগঞ্জের ২০৫টি মসজিদ ও ১৬টি ঈদগাহে, ফেঞ্চুগঞ্জের ১১৬টি মসজিদ ও ২২টি ঈদগাহে, বিয়ানীবাজারের ২৮৫টি মসজিদ ও ৬৫টি ঈদগাহে, জকিগঞ্জের ৩৯৭টি মসজিদ ও ৬৩টি ঈদগাহে, কানাইঘাটের ২১৫টি মসজিদ ও ১৪টি ঈদগাহে, জৈন্তাপুরের ১০৯টি মসজিদ ও ২৮টি ঈদগাহে, গোয়াইনঘাটের ২২৬টি মসজিদ ও ২০টি ঈদগাহে এবং কোম্পানীগঞ্জের ১৩৫টি মসজিদ ও ২২টি ঈদগাহে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে।

এসব ঈদগাহ ও মসজিদে ঈদের দিন সকাল থেকে পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের জন্য সংশ্লিষ্ট থানাগুলোকে নির্দেশনা দিয়েছে সিলেট জেলা পুলিশ সুপার চৌধুরী মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।


জৈন্তা বার্তা/ শাহিদ হাতিমী



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই' - এমপি এমরান চৌধুরী
দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট