জুড়ীতে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫৫ PM

জুড়ীতে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৬/২০২৩ ০৯:০৮:০৭ AM

জুড়ীতে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

জুড়ীতে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন


মৌলভীবাজারের জুড়ীতে জমিসংক্রান্ত বিরোধে ভাইদের হামলায় আব্দুল হামিদ কালা মিয়া নামে এক ব্যক্তি খুন হয়েছেন। 

জানা যায়, জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের মৃত হাজী আব্দুল লতিফের পুত্র আব্দুল হামিদ কালা মিয়া দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সেখানে থাকা বস্থায় নিজের নামে বাড়ির অদূরে জায়গা ক্রয় করেন। দেশে এসে এসব জায়গার ভাগভাটোয়ারা নিয়ে ভাইদের সাথে মতবিরোধ দেখা দেয়।

এ নিয়ে কয়েকবার এলাকায় সালিশ বৈঠকে মিমাংসা না হলে কোর্টে মামলা হয়। মঙ্গলবার (২৭ জুন) সকালে আব্দুল হামিদ কালা মিয়া তার জমিতে চাষ করার উদ্দেশ্যে কাজ শুরু করলে তার ভাই আব্দুল জলিল, ফারুক মিয়া ও চাচাতো ভাই  আব্দুল খালিক বাঁধা দেন। এ সময়  তাকে জমিতেই  পিটিয়ে হত্যা করা হয়।

অভিযুক্ত আব্দুল জলিল বড়লেখা উপজেলার সুজানগর সিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অপর দুইজন সৌদি প্রবাসী।

নিহতের ছেলে আপ্তাব মিয়া বলেন, আমার বাবা অসুস্থ মানুষ। আমার চাচাদের আপত্তিতে আব্বা অনেকদিন থেকে কাজ স্থগিত রেখেছেন। কিন্তু কোন সুরাহা হয়নি। সকালে আব্বা জমিতে গেলে চাচারা সেখানেই আব্বাকে হত্যা করে। আমার বাবা হত্যার উপযুক্ত বিচার চাই।


জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিবারের এজাহার অনুযায়ী মামলা গ্রহণ করা হবে। লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

জৈন্তা বার্তা/ জহিরুল ইসলাম সরকার



শীর্ষ সংবাদ:

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন