কান-চোখ খোলা রাখার আহ্বান জানালেন পররাষ্ট্রমন্ত্রী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০৮ PM

কান-চোখ খোলা রাখার আহ্বান জানালেন পররাষ্ট্রমন্ত্রী

মাহমুদ খান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৯/০৬/২০২৩ ০৩:২৭:৪৮ AM

কান-চোখ খোলা রাখার আহ্বান জানালেন পররাষ্ট্রমন্ত্রী

ছবি সংগৃহীত


অন্যের প্ররোচনায় কেউ যেন বিপথগামী না হয় সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার(২৯জুন) সকালে সিলেটে ঈদ জামাত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার নাগরিকের, সে যে দলেরই হোক। সুতরাং কোনো নাগরিক যাতে অন্যের প্ররোচনায় বিপথগামী না হয়। বিপথগামী হলে দেশের অবস্থা, আমাদের এই উন্নয়নটা ব্যাহত হতে পারে।

সে জন্য ঈদের দিনের সবাইকে আহ্বান করব, আপনারা কান-চোখ খোলা রাখবেন। আপনারা অত্যন্ত সজ্ঞান, বাংলাদেশের জনগণ সব সময় সঠিক সিদ্ধান্ত নেয় এবং তারা যথেষ্ট সজ্ঞান। তারা জানে এবং বোঝে কখন কী করতে হবে। আমি তাদের প্রতি বিশ্বাস রাখি। আমাদের আত্মবিশ্বাস আছে আমাদের দেশের জনগণের ওপর,' বলেন তিনি।

মোমেন আরও বলেন,কেউ কেউ হয়তো বিপথগামী হতে পারে, বৃহত্তর জনগণ কখনো বিপথগামী হবে না।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
জগন্নাথপুরে লোডশেডিংয়ে বি'পর্যস্ত জনজীবন
গ্রীসে প্রা'ণ হারালেন জগন্নাথপুরের যুবক
সুনামগঞ্জে আদালতে ‘জয়বাংলা’ স্লোগান, ৪১ জনের বি*রুদ্ধে মা*মলা
হবিগঞ্জে ছাত্রদল-এনসিপি সংঘ*র্ষে আহ*ত অন্তত ১৫
গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: আব্দুল কাইয়ুম চৌধুরী
স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক
ছি*নতাইয়ের ১২ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রে প্তা র ২
গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে মুগ্ধ প্রতিমন্ত্রী
শিক্ষাখাতে বিনিয়োগ বাড়বে: জৈন্তাপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী