শাকিবকে নিয়ে বিতর্ক পাত্তাই দিচ্ছেন না ইধিকা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১৯ AM

শাকিবকে নিয়ে বিতর্ক পাত্তাই দিচ্ছেন না ইধিকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৭/২০২৩ ১১:৪৩:২০ AM

শাকিবকে নিয়ে বিতর্ক পাত্তাই দিচ্ছেন না ইধিকা

ছবি সংগৃহীত


বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। যিনি প্রথমবারের মতো বড় পর্দায় কাজ করেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে। তাদের সিনেমা ‘প্রিয়তমা’ মুক্তি পেয়েছে এবারের ঈদে। 

শাকিব খানের সঙ্গে অভিনয় করে প্রথম সিনেমাতেই বাজিমাত করেছেন ওপার বাংলার এই অভিনেত্রী। এরপর থেকেই কলকাতার এই নায়িকার নাম বাংলাদেশি সিনেমাপ্রেমি ভক্তদের মুখে মুখে। 

প্রথমবারের মতো বাংলাদেশি সিনেমায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে ইধিকা বললেন, ‘আমার প্রথম ছবি, তা-ও আবার ঈদে মুক্তি পেয়েছে। খুব আনন্দ হচ্ছে। দর্শকের প্রতিক্রিয়াও ভাল। শুনলাম আমাদের শোয়ের সংখ্যাও বাড়িয়ে দেওয়া হয়েছে।’

শাকিবকে নিয়ে দুই বাংলাতেই চর্চার শেষ নেই। ব্যক্তিগত সম্পর্কের কারণে বার বার বিতর্কে জড়িয়েছেন নায়ক। এই আলোচনা কোনও প্রভাব ফেলেছিল কি ইধিকার মনে? হাসতে হাসতে অভিনেত্রী বলেন, ‘আমি শুধু কাজেই মন দিয়েছিলাম। বাকি কোথায় কে কী চর্চা করছে তা নিয়ে একদমই ভাবিনি। শাকিব খুবই পেশাদার এক জন অভিনেতা। আমার ওর সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভাল।

ইধিকা বলেন, প্রথম বাংলাদেশে শুটিং করতে আসার আগেই জেনেছি শাকিব খান এখানকার সুপারস্টার। সে কলকাতায় একাধিক ছবি করেছে। তাই আগে থেকে শাকিব খান নামটা পরিচিত ছিল। তার সঙ্গে নতুন পরিবেশে কাজ করবো এটা ভেবে শুরুতে নার্ভাস ও মেন্টাল প্রেসারে ছিলাম। কিন্তু বাংলাদেশে আসার পর সবাই এত মাই ডিয়ার বিহ্যাভ ও টেক কেয়ার করেছে আমি জাস্ট মুগ্ধ হয়েছি।

সিনেমা মুক্তির পর থেকে নতুন কাজের প্রস্তাব পাচ্ছেন ইধিকা। কলকাতাতেও বেশ কিছু ছবির কথা এগিয়েছে। তবে সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত অভিনেত্রী অবশ্য এই প্রসঙ্গে মুখ খুলতে নারাজ। আপাতত ‘প্রিয়তমা’ নিয়েই ভালো সময়গুলো উপভোগ করছেন তিনি। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে