বড়লেখায় নতুন ঘর পেলেন হতদরিদ্র সুফিয়া
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

বড়লেখায় নতুন ঘর পেলেন হতদরিদ্র সুফিয়া

আদিব মজিদ, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০১/২০২৪ ১২:০৪:৪৮ অপরাহ্ন

বড়লেখায় নতুন ঘর পেলেন হতদরিদ্র সুফিয়া

বড়লেখায় নতুন ঘর পেলেন হতদরিদ্র সুফিয়া।


বড়লেখা পঞ্চায়েত ইউনিটি বাফেলো সিটি নিউইয়র্কের অর্থায়নে মৌলভীবাজারের বড়লেখায় উত্তর শাহবাজপুর ইউনিয়নের নান্দুয়া গ্রামের হতদরিদ্র সুফিয়া বেগমকে গৃহ নির্মাণ করে দিয়েছে বড়লেখা পঞ্চায়েত ইউনিটি বাফেলো সিটি নিউইয়র্ক।  

শুক্রবার বিকেলে নব-নির্মিত ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে বড়লেখা পঞ্চায়েত ইউনিটি বাফেলো সিটি নিউইয়র্কের সদস্য ফারুক উদ্দিনের সভাপতিত্বে ও হোসাইন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিন, বড়লেখা সদর ইউনিয়নের সদস্য ফয়েজ আহমদ, উত্তর শাহবাজপুর ইউনিয়নের সদস্য মাসুক আহমদ, মকসুদ আহমদ রানা, গ্রামতলা দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা খলিলুর রহমান, টিম ফর কোভিড ডেথ বড়লেখা-জুড়ীর প্রতিষ্ঠাতা সভাপতি শাহাব উদ্দিন, নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান প্রমুখ। 

এসময় উপস্থিত নেতৃবৃন্দ বড়লেখা পঞ্চায়েত ইউনিটি বাফেলো সিটি নিউইয়র্ক এর মানবিক কাজের ভুয়সী প্রশংসা ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে হতদরিদ্র সুফিয়া বেগমের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের সং/ঘ/র্ষে কিশোর নি/হ/ত
সিলেটে চার বাসে অ/গ্নিসংযোগ
মাধবপুরে বন্ধুর বাড়িতে মিলল যুবকের ম/র/দেহ
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আ/গু/ন
উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক