শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধারের পর অবমুক্ত
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধারের পর অবমুক্ত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০১/২০২৪ ০৮:১৯:০৩ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধারের পর অবমুক্ত

শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধারের পর অবমুক্ত।


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

শনিবার (১৩ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল শহরতলীর মৌলভীবাজার সড়কের রেসিডেন্সিডিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর সামনে সড়কে একটি অজগর সাপ দেখতে পায় স্থানীয়রা। পরে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেনে খবর দেয় তারা। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল সাপটিকে উদ্ধার করেন। সন্ধ্যা সাড়ে ৭টায় লাউয়াছড়া বনে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় বন বিভাগ।

সজল দেব জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অজগর সাপটিকে উদ্ধার করেছি। পরে সাপটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে। বন থেকে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে প্রায় সময় অজগরসহ অন্যান্য প্রাণীরা।

শ্রীমঙ্গলের বন রেঞ্জ কর্মকর্তা (ওয়াইল্ড লাইফ) শহীদুল ইসলাম অজগর উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অজগর সাপটি উদ্ধার হয়েছে। এটি সম্পূর্ণ সুস্থ ছিল। উদ্ধার অজগরের আনুমানিক দৈর্ঘ ১২ ফিট এবং ওজন ১৫ কেজি হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় লাউয়াছড়া বনে ছেড়ে দেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর