সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ১০২তম জন্মবার্ষিকী পালিত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ১০২তম জন্মবার্ষিকী পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০১/২০২৪ ০৫:০২:৩১ পূর্বাহ্ন

সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ১০২তম জন্মবার্ষিকী পালিত

সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ১০২তম জন্মবার্ষিকী পালিত।


আব্দুস সামাদ আজাদ যে রাজনীতি করেছেন সেটার মূল উদ্দেশ্য ছিল দেশ ও মানুষের কল্যাণ। জীবনভর মানুষের কল্যাণে কাজ করেছেন এই নির্লোভ রাজনীতিক। অজপাড়াগাঁ থেকে উঠে আসা এই মানুষটি ছিলেন গণমানুষের নেতা। মানুষের জন্য কাজ করেছেন বলেই মানুষ এখনো তাঁকে মনে রেখেছে। তিনি ছিলেন ক্ষণজন্মা পুরুষ। সাধারণ মানুষকে তিনি নাম ধরে চিনতেন। মুক্তিযুদ্ধ চলাকালীন স্বপক্ষে সারা পৃথীবিতে জনমত সৃষ্টি করে জাতির জনকের বিশ্বস্ত হয়ে উঠেছিলেন। 

সোমবার সকালে সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা মুক্তিযোদ্ধা এবং যুব কমান্ডের আয়োজনে স্বাধীন বাংলার সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। 

জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সাবেক কমান্ডার নুরুল মোমেন এর সভাপতিত্বে ও জেলা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, পিপি খায়রুল কবির রুমেন, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান। 

আব্দুস সামাদ আজাদ ১৯২২ সালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভুড়াখালী গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪০ সালে তিনি সুনামগঞ্জ মহকুমা মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতি ছিলেন। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে তিনি যুক্তফ্রন্ট থেকে এমএলএ নির্বাচিত হন। পঁচাত্তর-পরবর্তী সময়ে আওয়ামী লীগের পুনর্গঠনে আবদুস সামাদ আজাদ বিশেষ ভূমিকা রাখেন। ২০০৫ সালের ২৭ এপ্রিল তাঁর মৃত্যু হয়।

জৈন্তাবার্তা/জেএ