জৈন্তাপুরে টিলা ধসে অন্তঃসত্ত্বা গৃহবধূসহ আহত ৩
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৪০ AM

জৈন্তাপুরে টিলা ধসে অন্তঃসত্ত্বা গৃহবধূসহ আহত ৩

মাহমুদ খান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০২/০৭/২০২৩ ০২:০৭:২০ AM

জৈন্তাপুরে টিলা ধসে অন্তঃসত্ত্বা গৃহবধূসহ আহত ৩

ছবি সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলায় টিলা ধসের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ৩জন আহত হয়েছেন। শনিবার (১ জুলাই) বেলা ২টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ঠাকুরের মাটি পশ্চিমচটি (বাইল্লা) গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্র জানায়, অব্যাহত বৃষ্টির কারণে ঠাকুরের মাটি পশ্চিম চটি(বাইল্লা) গ্রামের জয়নাল মিয়ার বসতঘরের উপর টিলা ধসে মাটি চাপা পড়েন তার চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ফাতেহা বেগম (৩০)। দ্রুত পরিবারের সদস্য ও প্রতিবেশিরা ফাতেহা বেগমকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান।

জয়নাল মিয়া জানান, দুপুরে আমার স্ত্রী পাকঘরে রান্না করছিলেন। হঠাৎ করে কিছু বোঝে উঠার আগেই বসতঘর সংলগ্ন টিলা ধসে পড়ে। এতে আমার স্ত্রী মাটি চাপা পড়েন। পাড়া-প্রতিবেশীদের সহযোগিতায় অক্ষত অবস্থায় আমার স্ত্রীকে উদ্ধার করি। এ ঘটনায় আমার পরিবারের ৩ জন আহত হন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই' - এমপি এমরান চৌধুরী
দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট