বক্তব্য রাখছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি বলেছেন, ইমরান আহমেদের জন্য জৈন্তাপুরবাসী ধন্য এমনটি নয় বরং জৈন্তাপুরবাসীর জন্য ইমরান আহমেদ ধন্য। আজ জৈন্তাপুরের প্রতিটি মানুষের দোয়া ও ভালোবাসায় আপনাদের সামনে আমি মন্ত্রী ইমরান আহমেদ হয়ে এসেছি। বাকি জীবনটা আপনাদের সেবায় নিয়োজিত থেকে এবং গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা আপনাদের দোড়গড়ায় পৌঁছে দিতে চাই। এছাড়াও এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগ-কে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসতে হবে। তিনি তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ-কে সুসংগঠিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।
শনিবার (১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে ঈদ-উল আযহা'র শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো: কুতুব উদ্দিনের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আলতাফ হোসেন, যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবী আওয়ামী লীগ নেতা আব্দুল গাফফার চৌধুরী খসরু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, অর্থ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মো: জালাল উদ্দিন, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, আব্দুর রাজ্জাক রাজা, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মান্নান, শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ,স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ সহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
এর আগে সকালে সিলেট সার্কিট হাউস থেকে জৈন্তাপুরের উদ্দেশ্যে যাত্রা করে মাঝপথে হরিপুর মাদ্রাসার প্রবীণ আলেমেদ্বীন শায়খুল হাদিস হজরত মাওলানা মুফতী ইউসুফ( রহ) এর কবর জিয়ারত করেন।
পরে অসুস্থ উপজেলা আওয়ামীলীগর সহ সভাপতি মো আলাউদ্দিন আলীসহ প্রবীণ নেতাদের বাড়িতে যান এবং তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।
উপজেলায় কয়েকদিনের অবিরাম বর্ষণে পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতি তিনি বিভিন্ন স্পটে বিরতি দিয়ে দেখেন। বেলা এগারোটার সময় উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে বৈরী আবহাওয়ার মধ্যেও শ্লোগানে শ্লোগানে তাকে বরণ করে নেন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এরপর তিনি মঞ্চে উঠে এলে উপস্থিত সকল সংগঠনের নেতৃবৃন্দ সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে মন্ত্রীর সাথে করমর্দন ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
জৈন্তাবার্তা/এমকে




