শাহ্ ওয়ালীউল্লাহ রহ.নূরানী একাডেমি শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

শাহ্ ওয়ালীউল্লাহ রহ.নূরানী একাডেমি শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০১/২০২৪ ০৩:৫১:০৫ পূর্বাহ্ন

শাহ্ ওয়ালীউল্লাহ রহ.নূরানী একাডেমি শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শাহ্ ওয়ালীউল্লাহ রহ.নূরানী একাডেমি হলরুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একাডেমি শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে বুধবার  (১৭ জানুয়ারি ) সকাল ১০ ঘটিকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাতা সভপতি হাফিজ মাওলানা শায়খ সৈয়দ ফখরুল ইসলামের সভাপতিত্বে।পরিচালনা করেন মাও.নূর হোসাইন প্রধান শিক্ষক অত্র একাডেমি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা সৈয়দ মইনুল ইসলাম। 

তিনি বলেন, এ একাডেমি শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর বাবা মা যদি তাদের সন্তানের উপর সচেতন হন তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে। সেইসাথে মাঝে মাঝে একাডেমি এসে সন্তানের খোঁজ-খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে। যে শিক্ষার্থী যে বিষয়ে দূর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশিলন করতে হবে। এতে একাডেমি  সুনাম ও মান বৃদ্ধি পাবে। এজন্য শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে এ ধরণের অভিভাবক সমাবেশ করতে হবে। এতে একাডেমি শিক্ষার মান আরও উন্নত হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম,মাওলানা জিয়াউর রহমান, 

মাওলানা সৈয়দ আরশদ আহমদ,সহ শিক্ষক,ছাত্র-ছাত্রী,অভিভাবক সদস্য বৃন্দ,গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে