সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০১/২০২৪ ০৩:৫৮:২১ পূর্বাহ্ন

সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা


সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ নিজাম উদ্দিনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায় নিজাম উদ্দিন  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক কর্মসূচীর নামে সরকার বিরোধী নাশকতা মূলক সন্ত্রাসী কর্মকান্ড করে জনগণের মধ্যে ভীতির সঞ্চার করে নিজের ফেসবুক আইডিতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবি কার্টুন আকারে ও নানা আপত্তিকর অসম্মান জনক ভাবে মানহানিকর উক্তি প্রকাশ ও প্রচার করায় সুনামগঞ্জ জেলা ছাত্র লীগের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য আল- মেরাজ পাপ্পু বাদী হয়ে ভারপ্রাপ্ত বিচারক জেলা ও দায়রা জজ সাইবার ট্রাইব্যুনাল সিলেটে একটি অভিযোগ দায়ের করলে ৯ জানুয়ারি সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২৫,২৯ ও ৩১ ধারায় সিলেট সাইবার পিটিশন মামলা নং ০৫/২০২৪ রুজু করে।

বিষয় টি তদন্ত করে রিপোর্ট দাখিলের জন্য বিশেষ পুলিশ সুপার সি আই ডি সুনামগঞ্জকে নির্দেশ দেওয়া হয়।

জৈন্তাবার্তা/এমকে