‘সুনামগঞ্জ-১ আসনটি অবহেলিত, তাই সকলের সহযোগিতায় কাজ করতে চাই’
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

‘সুনামগঞ্জ-১ আসনটি অবহেলিত, তাই সকলের সহযোগিতায় কাজ করতে চাই’

জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০১/২০২৪ ০৬:০৬:৪০ পূর্বাহ্ন

‘সুনামগঞ্জ-১ আসনটি অবহেলিত, তাই সকলের সহযোগিতায় কাজ করতে চাই’

আইন-শৃঙ্খলা সভায় এমপি রনজিত চন্দ্র সরকার।


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভায় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হল রুমে আইন শৃঙ্খলা সভা অনুষ্টিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার। বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান বিনা রানী তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক মিয়া, প্রকল্প কর্মকর্তা মো. এরশাদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল জলিল তালুকদার মিলন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, তথ্য ও গবেষণা  সম্পাদক জহিরুল হক তালুকদার, জেলা পরিষদের সদস্য দীপক তালুকদার, ফেনারবাঁক ইউনিয়ন চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার ও জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান আবু হানিফা প্রমূখ। 

নবাগত সাংসদ সদস্য এড. রনজিত চন্দ্র সরকার বলেন, আমি চার দিন হল শপথ নিয়েছি, এ আসনে চারটি উপজেলা রয়েছে। সুনামগঞ্জ-১ আসনটি সকল কাজে অবহেলিত, তাই সকলের সহযোগিতায় কাজ করতে চাই। হাওর রক্ষা বাঁধের কাজ শুরু হয়েছে, সেই দিকে সবাইকে নজর রাখতে হবে যাতে করে হাওর রক্ষা বাঁধ সঠিকভাবে ও যথা সময়ে সম্পন্ন হয়। কৃষক যেন সুন্দর ভাবে কৃষি কাজ করতে পারে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা