যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে স্বেচ্ছাসেবকলীগ নেতার বিদায় সংবর্ধনা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৩১ PM

যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে স্বেচ্ছাসেবকলীগ নেতার বিদায় সংবর্ধনা

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৭/২০২৩ ০৭:৫৬:০৬ AM

যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে স্বেচ্ছাসেবকলীগ নেতার বিদায় সংবর্ধনা

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নাসির উদ্দিনের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা


মৌলভীবাজারের জুড়ীতে গোয়ালবাড়ী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নাসির উদ্দিনের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২ জুলাই) বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জুড়ী উপজেলা শাখা আয়োজিত সংগঠনের আহবায়ক, সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি এর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক শাকুর আহমদ জনি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন আহমদ লেমন, সংবর্ধিত নেতা গোয়ালবাড়ী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নাসির উদ্দিন। 


বক্তব্য রাখেন গোয়ালবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য এমদাদুল ইসলাম চৌধুরী, সাগরনাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য সানাউল ইসলাম চৌধুরী শাওন, উপজেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক ফয়ছল মাহমুদ,দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, যুবলীগ নেতা শাহরিয়ার মাহবুব, সাবেক ছাত্রনেতা গোলাম জাকারিয়া পিয়াল, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছয়ফুল ইসলাম, পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক মিন্টু দাশ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য আব্দুল আজিজ বদই, পুর্বজুড়ী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, গোয়ালবাড়ী ইউপি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিকাশ গোয়ালা, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশিদ রাজী, সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, প্রচার সম্পাদক মোঃ বেলাল হোসাইন, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা রাজিব বৈদ্য রাজিব, তৈয়বুননেছা খানম সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এ আর সাজেদ, ছাত্রলীগনেতা আব্দুল আজিজ রুয়েদ প্রমূখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান