জগন্নাথপুর ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

সভাপতি আদিল, সম্পাদক সামিনুর রহমান

জগন্নাথপুর ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০১/২০২৪ ১১:০৯:৩৬ পূর্বাহ্ন

জগন্নাথপুর ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটিতে পুনরায় পূর্বের সকল সদস্যদের পদ বহাল রয়েছে। এ উপলক্ষে বুধবার (১৭ জানুয়ারি)  সন্ধ্যায় অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি জাহির উদ্দিনের সভাপতিত্বে ও উপদেষ্টা সালা উদ্দিনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও পৌর কাউন্সিলর সুলেহ আহমদ, উপদেষ্টা আবুল হোসেন, সাবুল আহমদ, আকমল হোসেন ভূইঁয়া, সায়েক আহমদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি কবির আহমদ হিরা প্রমুখ।

পরে সর্বসম্মতিক্রমে জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ২০২৪-২৫ সালের দুই বছর মেয়াদি কমিটি গঠন করা হয়।নতুন এ কমিটিতে পুনরায় হাসান আদিলকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে সামিনুর রহমানসহ পূর্বের কমিটি বহাল রাখা হয়েছে। 

এম সি