গোপন কথা প্রকাশ্যে আনলেন কাজল
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

গোপন কথা প্রকাশ্যে আনলেন কাজল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৭/২০২৩ ১১:৪৫:১২ পূর্বাহ্ন

গোপন কথা প্রকাশ্যে আনলেন কাজল

ছবি সংগৃহীত


দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। মাঝে শোনা যায়, অভিনয় ছাড়ছেন তিনি। যদিও সে খবর পুরোটাই গুজব। এবার ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বললেন কাজল। জানালেন, অবসাদে ভুগেছেন তিনি। তবে অবসাদের সঙ্গে লড়াই করার উপায়ও বাতলে দিলেন নিজেই।

সম্প্রতি ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বে আসেন কাজল। সেখানেই এক অনুরাগী অভিনেত্রীকে জিজ্ঞেস করেন, মা হওয়ার পরবর্তী সময়ে অবসাদে ভুগেছেন কি না? লুকোছাপা না রেখেই অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, মা হওয়ার পর অবসাদে ভুগেছি। তবে সেটা একেবারেই স্বাভাবিক বলেই আমার মনে হয়। সেই সময় আমি আমার পছন্দের কাজগুলো করে ফেলি। কখনো একটু শরীরচর্চা করি, কখনো আবার কফি খেতে চলে যাই বন্ধুদের সঙ্গে। আমি আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই এই সময়টায় সঙ্গ দেওয়ার জন্য। তবে আমার স্বামীকে বেশ কঠিন সময়ের মধ্যে যেতে হয়েছে আমার জন্য।’

পাশাপাশি কাজল জনান, এই অবসাদের বিষয়টি যতটা না শারীরিক, তার থেকে অনেক বেশি মানসিক। তাই প্রতিটি মুহূর্তকে উদযাপনে বিশ্বাসী তিনি। তবে মাতৃত্ব যে তার কাছে আশীর্বাদ স্বরূপ, সে কথাও জানান অভিনেত্রী।

উল্লেখ্য, গত বছরের এপ্রিলে মা হন কাজল। পুত্রসন্তানের জন্ম দেন তিনি। মা হওয়ার কয়েক মাসের মধ্যেই ফেরেন অভিনয়ে। কমল হাসানের বিপরীতে ‘ইন্ডিয়ান টু’ ছবিতে অভিনয় করেছেন। বিভিন্ন সময় ওজন ঝরাতে ও শরীরচর্চা করতে দেখা গেছে তাকে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী