সুনামগঞ্জের মধ্যনগরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

সুনামগঞ্জের মধ্যনগরে ইয়াবাসহ যুবক গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/০১/২০২৪ ০৪:০৭:৩৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জের মধ্যনগরে ইয়াবাসহ যুবক গ্রেফতার

মধ্যনগরে ইয়াবাসহ যুবক গ্রেফতার।


সুনামগঞ্জের মধ্যনগরে ৬৫ পিস ইয়াবাসহ প্রনয়ন তালুকদার (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।

শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের সাভারীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত প্রনয়ন তালুকদার সাভারীপাড়া গ্রামের প্রবোধ তালুকদারের ছেলে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ