শপথ গ্রহণ করেছেন সিলেট সিটির নতুন মেয়র আনোয়ারুজ্জামান
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৪০ AM

শপথ গ্রহণ করেছেন সিলেট সিটির নতুন মেয়র আনোয়ারুজ্জামান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৭/২০২৩ ০১:৪৯:০৬ AM

শপথ গ্রহণ করেছেন সিলেট সিটির নতুন মেয়র আনোয়ারুজ্জামান

ছবি সংগৃহীত


শপথ গ্রহণ করেছেন সিলেট সিটি করপোরেশনের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সোমাবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে শপথ বাক্য পাঠ করান।

এসময় সিলেট সিটি করপোরেশনের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও রাজশাহী সিটি করপোরেশনের পুনর্নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন শপথ বাক্য পাঠ করেন।

পরে দুই সিটির কাউন্সিলরদের শপথগ্রহণ করান স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

এর আগে সকাল ১০টায় গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন, খুলনা সিটির তালুকদার আব্দুল খালেক এবং বরিশালের মেয়র খোকন সেরনিয়াবাতকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী। এরপর এই তিন সিটির কাউন্সিলরদের শপথগ্রহণ করান স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

গত ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে গাজীপুরে শুধু আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করে স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন বিজয়ী হন। এছাড়া বাকি চার সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। জায়েদা খাতুন ছাড়া অপর চার নির্বাচিত মেয়র হলেন-রাজশাহীতে এ এইচ এম খায়রুজ্জামান লিটন, খুলনায় তালুকদার আব্দুল খালেক, বরিশালে খোকন সেরনিয়াবাত, সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরী।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই' - এমপি এমরান চৌধুরী
দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট