সিলেটে ২৪ ঘণ্টায় ৩০৭ মিমি বৃষ্টির রেকর্ড
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৪০ AM

সিলেটে ২৪ ঘণ্টায় ৩০৭ মিমি বৃষ্টির রেকর্ড

মাহমুদ খান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৩/০৭/২০২৩ ০৩:৩৮:১৮ AM

সিলেটে ২৪ ঘণ্টায় ৩০৭ মিমি বৃষ্টির রেকর্ড

টানা বৃষ্টিতে সিলেট নগরের কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়


সিলেটে চলতি বর্ষা মৌসুমের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড হয়েছে। রোববার সকাল ৬টা থেকে ০৩ জুলাই সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩০৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ফলে নগরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টি বেশি হওয়ায় নদ-নদীর পানিও বেড়েছে। তবে এখনও কোথাও নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি।

আবহাওয়া অধিদপ্তরের সিলেটের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, সিলেটে ২৪ ঘণ্টায় এটিই চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। এছাড়া সোমবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ১৫ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয় বলে জানান তিনি।

আগামী ৫ দিনের পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানান এই আবহাওয়াবিদ।

এদিকে টানা বৃষ্টির কারণে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। প্রধান সড়কসহ পাড়া-মহল্লায় পানি জমেছে। সরজমিনে দেখা গেছে, লালদিঘীরপাড়, লামাবাজার, কুয়ারপাড়, তালতলা, জামতলা, শিবগঞ্জ, উপশর, মিরাপাড়, দক্ষিণ সুরমার কদমতলীসহ বিভিন্ন এলাকায় পানি জমেছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, সিলেটে কয়েক দিন ধরে দিনের বেলা বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে সকালের দিকে নদ-নদীর পানি কম থাকছে, সন্ধ্যার দিকে গিয়ে বেড়ে যাচ্ছে। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই' - এমপি এমরান চৌধুরী
দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট