সুনামগঞ্জে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

সুনামগঞ্জে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/০১/২০২৪ ১০:৫৭:১৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিকী ছবি


সুনামগঞ্জের মধ্যনগরে জনিক সরকার নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। জনিক সরকার মধ্যনগর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রতন সরকারের ছেলে।

রোববার সন্ধ্যা থেকে জনিক নিখোঁজ ছিল।

সোমবার(২২ জানুয়ারি) বিকেল আড়াইটায় মধ্যনগর থানা পুলিশ উপজেলার চামরদানি ইউনিয়নের মোকসেদপুর গ্রাম সংলগ্ন হাওরের একটি হিজল গাছের ডাল থেকে ওই মরদেহ উদ্ধার করে।

বছর দুয়েক ধরে জনিক মানসিক সমস্যা ভোগছিল। মাস ছয়েক আগেও জনিক একবার নিখোঁজ হয়েছিল। মাসখানেক আগে জনিক তার ভাইয়ের মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়। এতে তার ঘাড় এবং হাতের হাড় ভেঙ্গে যায়। ধারনা করা হচ্ছে, ওই যুবক গত রোববার সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে গলায় ফাঁস দিয়ে গাছের ডালে ঝুলে আত্মহত্যা করে থাকতে পারে।

মধ্যনগর থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন বলেন, এ ঘটনায় জনিকের পরিবারের লোকজনের কোনো অভিযোগ নেই। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামালা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ