গোয়াইনঘাটে ফের বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৪০ AM

গোয়াইনঘাটে ফের বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৭/২০২৩ ০৫:৪৬:৩২ AM

গোয়াইনঘাটে ফের বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত

নিম্নাঞ্চল প্লাবিত


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা  পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ফলে গোয়াইনঘাট উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাশাপাশি উপজেলা সদরের সাথে যোগাযোগ মাধ্যম সালুটিকর-গোয়াইনঘাট সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

নতুন করে সালুটিকর-গোয়াইনঘাট সড়কের দামারী নামক স্থানে অর্ধকিলোমিটার সড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে। হাওরাঞ্চলে বসবাসরত কয়েক হাজার মানুষ রয়েছেন পান বন্দি।

গত বুধবার (২৮ জুন) ভোর থেকে আবারো স্থানীয়ভাবে টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা যেন তিলে তিলে গ্রাস করছে সীমান্ত জনপদ গোয়াইনঘাটকে।

 সরেজমিনে দেখা যায়, উপজেলার উনাই হাওরে নির্মাণাধীন ব্রিজ, বঙ্গবীর ট্রানিং ও তোয়াকুল ব্রিজ নির্মাণে ধীরগতি থাকায় তোয়াকুল, নন্দিরগাঁও রুস্তমপুর,পশ্চিম জাফলং, সদর, পূর্ব জাফলং ও মধ্য জাফলং ইউপির সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। সালুটিকর - গোয়াইনঘাট সড়ক বন্যায় তলিয়ে যাওয়ার কারণে জরুরি কাজে উপজেলা সদরে আসতে কেউ কেউ ইঞ্জিন নৌকা ব্যবহার করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে বিভিন্ন ইউনিয়নের হাওরাঞ্চলের হাজারও মানুষ রয়েছেন পানি বন্দী। এছাড়াও উনাই হাওরে বাইপাস সড়ক নিমজ্জিত থাকায় ঐ এলাকার বাজারগুলোতে নিত্যপণ্যে সরবরাহে বিঘ্নিত ঘটছে। ফলে জনসাধারণের দুর্ভোগ চরমে। একদিকে পানিবন্দি অন্যদিকে মানুষের কর্মসংস্থান না থাকায় দিনমজুর শ্রমিকেরা বেকার হয়ে পড়েছেন ফলে কাটছে মানবেতর দিন। হাওর বেষ্টিত গোয়াইনঘাট উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে গোচারণ ভূমি তলিয়ে যাওয়ায় কৃষক পরিবার তাদের গৃহপালিত পশু নিয়ে রয়েছেন শঙ্কায়। অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢল অব্যাহত থাকলে বড় ধরনের বিপদের শঙ্কায় রয়েছেন স্থানীয় জনসাধারণ।

 উপজেলা ত্রাণ ও দুর্যোগ শাখার কর্মকর্তা (পিআইও) শীর্ষেন্দূ পুরকাস্থ বলেন, সরকার প্রদত্ত আমাদের পর্যাপ্ত ত্রাণ রয়েছে, উপজেলা জুড়ে ৫৬টি আশ্রয় কেন্দ্রসহ বিপুল সংখ্যক উদ্ধারকারী (রেসকিউ) টিম রয়েছে। আমরা সতর্ক দৃষ্টি  রাখছি। উপজেলার সকল জনপ্রতিনিধিদের জরুরি বার্তা দেয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলা করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা আছে।

 তবে গেল বছরের ভয়াবহ বন্যার আতঙ্কে এ বছরও শঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই' - এমপি এমরান চৌধুরী
দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট