গোয়াইনঘাটে এনটিভি'র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৩৮ AM

গোয়াইনঘাটে এনটিভি'র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৭/২০২৩ ০৬:৩৫:২০ AM

গোয়াইনঘাটে এনটিভি'র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ইউরোপ ২১ বছরে পদার্পন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ জুলাই) গোয়াইনঘাট প্রেসক্লাবের দ্বিতল ভবনের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এনটিভি ইউরোপ এর গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি কাওছার আহমেদ রাহাত ও এনটিভির দর্শক ফোরামের যৌথ আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, সিলেট জেলা পরিষদের সদস্য সুবাস দাস।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.এ.মালিক, সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, সমাজসেবক মাও. দেলওয়ার হোসাইন সহ গোয়াইনঘাট উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই' - এমপি এমরান চৌধুরী
দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট