জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০১/২০২৪ ০৮:২৭:১৩ পূর্বাহ্ন

জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন


উপজেলা সমাজসেবা অফিসার সাব্বির সারোয়ারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তীর সঞ্চালনায় দুপুরে ২৪-০১-২৪ ইং তারিখ বুধবার জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের  হল রুমে জরুরী সভার আয়োজন করা হয়, উক্ত সভায় অভিভাবক সদস্য মতিউর রহমানের প্রস্তাবে ওসংরক্ষিত মহিলা সদস্য  সুমতি তালুকদারের সমর্থনে জসিম উদ্দিন তালুকদার কে সভাপতি পদে নাম প্রস্তাব করা হয়, উক্ত সভায় ম্যানেজিং কমিটির দশজন সদস্যর উপস্থিতিতে সিলেকশনে জসিম উদ্দিন তালুকদার কে ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে গ্রহণ করা হয়, উল্লেখ্য নির্বাচন প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সাব্বির সারোয়ার।

জৈন্তাবার্তা/জেএ