কমলগঞ্জে শিশু সহ ৬ রোহিঙ্গা আটক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

কমলগঞ্জে শিশু সহ ৬ রোহিঙ্গা আটক

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০১/২০২৪ ০১:৪৬:৩১ পূর্বাহ্ন

কমলগঞ্জে শিশু সহ ৬ রোহিঙ্গা আটক

কমলগঞ্জে শিশু সহ ৬ রোহিঙ্গা আটক।


মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার বাজার এলাকা থেকে শিশু সহ ৬ রোহিঙ্গা আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার। 

বুধবার (২৪জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা মুন্সিবাজারের পাশে কৃষি জমি থেকে তাদের আটক করা হয়।

জানা যায়,রাত ১০টার দিকে উপজেলার মুন্সিবাজার পাশে কৃষি জমিতে দুইজন পুরুষ, দুইজন মহিলা ও দুই শিশুসহ ৬ জনকে দেখে স্থানীয়রা। পরে তাদের কথাবার্তায় সন্দেহ মুলক হলে তাদের আটক করে স্থানীয় চেয়ারম্যানকে জানায় তারা। পরে চেয়ারম্যান সেখান থেকে তাদের নিয়ে আসেন চেয়ারম্যান মালিকানাধীন মেসার্স তুষার ফিলিং স্টেশনে। এসময় তাদের কাছে রোহিঙ্গা আইডি কার্ড পাওয়া যায়। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার জানান,স্থানীয়রা শিশু সহ ৬ রোহিঙ্গা আটক করে আমায় খবর দেন। পরে আমি তাদের আটক করে আমার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আসি। তারপর কমলগঞ্জ থানা পুলিশ ও ইউএনও মহোদয়কে অবগত করি। 

তিনি আরও বলেন,একজন রোহিঙ্গা মহিলা ৭ মাসের অন্তসত্য। তাদের কাছে রোহিঙ্গা আইডি কার্ড পাওয়া যায়। তিনি আরও বলেন,দালাদের মাধ্যমে তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে চলে আসে হয়তো তাদের ভারত পাঠাতে পারে। 

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম জানান, শুনেছি স্থানীয়রা কয়েকজনকে আটক করেছেন।তবে তারা রোহিঙ্গা কি না আমার জানা নেই।পুলিশ পাঠানো হয়েছে। তাদের থানায় নিয়ে আসলে বিস্তারিত আপনাকে জানাতে পারবো।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা