শ্রীমঙ্গলের সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

শ্রীমঙ্গলের সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০১/২০২৪ ০৫:৫০:১২ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলের সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিযোগিতায় জয়লাভ করা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান ও বিশেষ অতিথিরা।


বৃহস্পতিবার (২৫ জানুয়ারী ) সকাল ১০ ঘটিকায় শহরের দেববাড়ী এলাকার সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার রিক্তা গমেজ (আরএনডিএম)।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্ট যোসেফ গীর্জার,পাল পুরোহিত রেভা: ফাদার শ্যামল গমেজ, (সিএসসি) । বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল নটরডেম স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ফাদার প্রশান্ত ক্রুশ (সিএসসি), সেন্ট মার্থাস কিন্ডার গার্টেন প্রধান শিক্ষক সিস্টার সুপ্রীতি কস্তা (আরএনডিএম), বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জনক দেববর্মা প্রমুখ।


অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে অতিথিদের মাধ্যমে পুরস্কার সনদ তুলে দেওয়া হয়। এসময় প্রধান অতিথি পাল পুরোহিত ফাদার শ্যামল গমেজ ও বিশেষ অতিথিদের ব্যাজ ও ফুল দিয়ে সম্মাননা প্রদান করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 


তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিদ্যালয়ে অধ্যায়নরত বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এছাড়াও বিদ্যালয়ের, শিক্ষক, অভিভাবক ও কর্মচারীদের জন্যও প্রতিযোগিতার অংশগ্রহণ সুযোগ ছিল।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা