সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের পিঠা উৎসব
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের পিঠা উৎসব

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ২৫/০১/২০২৪ ১০:৩৪:৩৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের পিঠা উৎসব

ছবি : নিজস্ব


বাঙালির হাজার বছরের ঐতিহ্য ধরে রাখতে, উৎসব মূখর পরিবেশে পিঠা উৎসবকে হৃদয়ে লালন করতে,  বর্তমান প্রজন্মকে গ্রাম বাংলার উৎসাহ দেওয়ার জন্য শীতের পিঠা উৎসব করেছে সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব। 

No description available.

বৃহস্পতিবার ( ২৫ জানুয়ারি) সন্ধ্যায় সুনামগঞ্জ চেম্বার অব কর্মাসের মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে হরেক রকমের পিঠা উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবার চৌধুরী।

No description available.

সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. এহসান শাহ, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, পৌরসভার প্রাক্তন ভারপ্রাপ্ত মেয়র নূরুল ইসলাম বজলু প্রমুখ।

No description available.

প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবার চৌধুরী বলেন, পিঠা উৎসব গ্রাম বাংলার একটি ঐতিহ্য। একেক অঞ্চলে একেক ধরনের পিঠা হয়। আর এই পরিচয় পাওয়া যায় পিঠা উৎসবের মাধ্যমে।  কিন্তু এখানে সাংবাদিকরা এ ধরনের আয়োজন করবেন আমি বুঝতেই পারিনি। আমি অনেক আনন্দিত আপনাদের সাথে পিঠা উৎসবে যোগ দিতে পেরে।

তিনি আরও বলেন,সাংবাদিকরা হলেন আমাদের জন্য অনেক সহায়ক হিসেবে কাজ করেন, তাদের সংবাদের মধ্য দিয়ে আমরা অনেক ঘটনা সম্পর্কে অবগত হই যা আমরা জানিনা। আজকের এই পিঠা উৎসবে এসে আমার খুব ভালো লাগছে, আজকাল পিঠা বানানোর প্রথা প্রায় উঠে যাচ্ছে হয়তো আগামী প্রজন্ম অনেক পিঠার নামও না জানতে পারে তাই এমন উদ্যোগ সবার নেয়া উচিত, এটা আমাদের ঐতিহ্য এবং সেটিকে ধরে রাখতে হবে।

এম সি