কর্মক্ষম ও দরিদ্র মানুষের মাঝে রিকশা বিতরণ করলেন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

কর্মক্ষম ও দরিদ্র মানুষের মাঝে রিকশা বিতরণ করলেন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০১/২০২৪ ০২:৩৩:৪৫ পূর্বাহ্ন

কর্মক্ষম ও দরিদ্র মানুষের মাঝে রিকশা বিতরণ করলেন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কর্মক্ষম ও দরিদ্র মানুষের মাঝে রিকশা বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে (২৬ জানুয়ারি) শুক্রবার সকালে শ্রীমঙ্গলস্থ কৃষি মন্ত্রীর বাসভবনে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কার্যক্রমের আওতায় রিকশা গুলো বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রীমঙ্গল পৌরসভা ও উপজেলার  বিভিন্ন ইউনিয়নের মোট ২৫ জন উপকারভোগীর হাতে রিকশা তুলে দেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

রিকশা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, পৌর কাউন্সিলর তানিয়া আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুল শহীদ এমপি বলেন, আওয়ামী লীগ সরকার সব সময় মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে যাত্রা করেছে। তিনি বলেন কাউকে পিছনে ফেলে নয় আমরা সবাইকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। কেউ ভিক্ষা করে জীবিকা অর্জন করুক সেটা আমরা চাই না। তাই কর্মক্ষম এবং যারা ভিক্ষাবৃত্তির সাথে জড়িত তাদের কর্মসংস্থানের লক্ষ্যে রিকশা বিতরণসহ নানান কার্যক্রম আমরা হাতে নিয়েছি। যাতে সমাজের সবাই সম্মানের সাথে জীবন যাপন করেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা