কোন জমি খালি রাখা যাবে না: শীতবস্ত্র বিতরণকালে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

কোন জমি খালি রাখা যাবে না: শীতবস্ত্র বিতরণকালে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০১/২০২৪ ০৬:৪৩:২৬ পূর্বাহ্ন

কোন জমি খালি রাখা যাবে না: শীতবস্ত্র বিতরণকালে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ

শ্রীমঙ্গল ও কমলগঞ্জে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ।


কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি আমাদের কোন জমি খালি রাখা যাবে না। হাওর অঞ্চল ও বাড়ির আঙ্গিনা সহ যে সকল জমি পতিত রয়েছে সেগুলো আবাদের আওতায় নিয়ে আসতে হবে। কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ সকল দপ্তরের কর্মকর্তারা অত্যন্ত দক্ষ। উৎপাদন বাড়াতে আমরা তাদের নিয়ে টিম গঠন করে প্রতিটি এলাকায় কৃষকদের সাথে উঠান বৈঠক করব-শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এছাড়াও বাজার মুখী না হয়ে যার যার নিজেদের চাহিদা পূরণে সবাইকে বাড়িতে বিভিন্ন ধরনের সবজি চাষাবাদের আহ্বান জানান কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহিদ।

শ্রীমঙ্গলে তিন শতাধিক শীতার্ত ও অসহায় চা শ্রমিক পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।


শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার কালাপুর ইউনিয়নের মাজদিহি চা বাগানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চা শ্রমিকদের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন- কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।


শ্রীমঙ্গল উপজেলা অফিসার্স ক্লাব আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, উপজেলা কৃষি অফিসার মো. মহিউদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক, যুব উন্নয়ন অফিসার অসীম কুমার কর, কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতলিব প্রমুখ।


এ দিকে শ্রীমঙ্গল অনুষ্টান শেষ করে মন্ত্রী চলে আসেন নির্বাচনী এলাকা কমলগঞ্জে। আওয়ামী লীগ নেতা বিকাশ পালের সঞ্চালনায় ও রহিমপুর ইউপি চেয়ারম্যান মো. উফতেখার আহমেদ বদরুল এর সভাপতিত্বে কমলগঞ্জ উপজেলার মৃর্তিঙ্গা চা বাগানের শীতার্ত ৩০০ জন চা শ্রমিকের মাঝে ও মাধবপুর ই্উনিয়নের ৬০০ জন চা শ্রমিকের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও ২০ টিসিবি তুলে দেন- কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।


এসময় উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জয়নাল আবেদীন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম, দেউন্ডি টি কোম্পানীর জিএম শওকত আলম হিলালী, আওয়ামীলীগ নেতা এম মোসাদ্দেক আহমেদ মানিক, ইউপি সদস্য ধনা বাউরী প্রমুখ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা