ওসমানী মেডিকেলের নার্সের বাসায় গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:১১ AM

ওসমানী মেডিকেলের নার্সের বাসায় গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগ

মাহমুদ খান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৪/০৭/২০২৩ ০৬:১১:১১ AM

ওসমানী মেডিকেলের নার্সের বাসায় গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগ

ছবি সংগৃহীত


সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত নার্স শাহনাজ আক্তার সাবিহার (৩৮) বিরুদ্ধে মোছা. জান্নাত (১৩) গৃহপরিচারিকাকে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতিত শিশুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

জান্নাতের বাবা মো. জাকির হোসেন খান অভিযোগ করে বলেন, মাসিক ১৫ শ টাকা বেতনে গৃহপরিচারিকা হিসেবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্স শাহনাজ আক্তার সাবিহার (৩৮) বাসায় কাজ করত। কিন্তু শাহনাজের ঘরে যাওয়ার পর থেকে জান্নাত তার উপর নেমে আসে বর্বর নির্যাতন। ভাত বেশি খাওয়ার অপবাদে শাহনাজ, তার স্বামী পলাশ মিয়া (৩৫) ও বোন রেহেনা আক্তার রুমি (২৪) জান্নাতকে প্রায় প্রতিদিনই বেধড়ক মারধর করেন বলে জানান তিনি।

এ বিষয়ে জান্নাতের বাবা মো. জাকির হোসেন খান কোতোয়ালি থানায় ৩ জুলাই সোমবার  মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ।

মামলা সূত্রে জানা যায়, জান্নাতের বাবা মো. জাকির হোসেন খানের বাড়ি ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্স শাহনাজ আক্তার সাবিহার বাবার বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকার চৈলাখেল গ্রামে। সেই সুবাদে জাকিরের মেয়ে জান্নাতকে শাহনাজ তার বাসায় গত বছরের জানুয়ারি থেকে মাসিক ১৫ শ টাকা বেতনে গৃহপরিচারিকা হিসেবে কাজে নেন। কিন্তু ওই বাসায় যাওয়ার পর থেকেই জান্নাতের উপর নেমে আসে বর্বর নির্যাতন। ভাত বেশি খাওয়াসহ বিভিন্ন অপবাদ-অজুহাতে জান্নাতকে শাহনাজ ও তার স্বামী এবং বোন বেধড়ক মারধর করেন। এমনকি রান্নার কাজে ব্যবহৃত স্টিলের খুন্তি আগুনে গরম করে জান্নাতের শরীরের বিভিন্ন জায়গায় ছ্যাঁকা দিয়ে নির্যাতন করতেন তারা। কিন্তু এসব বিষয় পরিবারকে জানালে জান্নাতকে প্রাণে মেরে ফেলার হুমকি দিতেন শাহনাজরা। তাই এতদিন জান্নাত মুখ খুলেনি।

এভাবে নির্মম নির্যাতনের শিকার হয়ে শাহনাজের ঘরে দিন কাটছিলো জান্নাতের। নির্যাতনের ধারাবাহিকতায় দীর্ঘ দেড় বছরে একবারও জান্নাতকে বাবার বাড়ি যেতে দেননি শাহনাজ। এবার ঈদুল আযহায় শাহনাজ তার বাবার বাড়ি বেড়াতে যান। সঙ্গে যায় জান্নাত। সে সেখানে গিয়ে এক ফাঁকে বাবার বাড়ি গেলে তার শরীরে আঘাতের চিহ্ন পরিবারের লোকজনের চোখে পড়ে। এসময় তারা জিজ্ঞাসাবাদ করলে জান্নাত তার উপর বয়ে যাওয়া নির্যাতনের কথা খুলে বলে। এসময় সে ভয়ে ভয়ে জান্নাত তার বাবাকে বলে- ‘নির্যাতনের কথা বলেছি শুনলে শাহনাজ ম্যাডাম আমাকে প্রাণে মেরে ফেলবেন।’

অভিযোগের বিষয়ে জানতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্স শাহনাজ আক্তার সাবিহার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ওই গৃহপরিচারিকাকে নির্যাতনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তার শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। সে হাসপাতালে চিকিৎসাধীন। এ নির্যাতনের ঘটনায় মামলা দায়েরের পর থেকে অভিযুক্তদের খুঁজছে পুলিশ। তারা পলাতক রয়েছেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই' - এমপি এমরান চৌধুরী
দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট