জুড়ীতে গাছের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫৫ PM

জুড়ীতে গাছের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৭/২০২৩ ০৬:২০:৩৪ AM

জুড়ীতে গাছের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন

গাছের চারা রোপণ কার্যক্রম


মৌলভীবাজারের জুড়ীতে ‘জুড়ী মানবিক সোসাইটি’এর উদ্যোগে সবুজ জুড়ী প্রকল্পের আওতায় উপজেলা ব্যাপী এক হাজার গাছের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) দুপুর ২টায় উপজেলার জায়ফরনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করেন ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সিলেট-এর অধিনায়ক, অতিরিক্তি ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম।

জায়ফরনগর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বদরুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠক মো: কামরুল ইসলামের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলাম, এএসপি আসাবুর রহমান, জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন, ওসি (তদন্ত) হুমায়ূন কবির, জায়ফর নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাস, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মন্জুরে আলম লাল, সাধারণ সম্পাদক মো তাজুল ইসলাম, ইউপি সদস্য জাকির মনির, ৭এপিবিএন এর মিডিয়া উইংয়ের এএসআই সহিদুর রহমান পাবেল প্রমুখ। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন