জুড়ীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫৪ PM

জুড়ীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৭/২০২৩ ০৮:১৬:৪৮ AM

জুড়ীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

ছবি সংগৃহীত


মৌলভীবাজার জেলার জুড়ীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক দম্পতি মারা গেছে। মঙ্গলবার (৪ জুলাই) দুপুর দেড়টায় উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ইউপি সদস্য মইনুল ইসলাম জুনেদ জানান,  দক্ষিণ সাগরনাল গ্রামের মৃত আরজিদ আলীর পুত্র মোঃ মইন উদ্দিন (৬৫) নিজ বাড়িতে গাছের ডাল কাটতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।গাছের ডাল বিদ্যুৎ লাইনের উপর পড়ে যায়। এতে বিদ্যুতের লাইন ছিড়ে মোঃ মইন উদ্দিন বিদ্যুৎপৃষ্ট হন।এ সময় তার স্ত্রী হেসুনু বেগম (৫৯) তাকে উদ্ধার করতে গিয়ে নিজে বিদ্যুৎপৃষ্ট হন।

পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যুর বিষয়টি জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার নিশাত জাহান  নিশ্চিত করেছেন। 

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ মোশাররফ হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে  বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন