‘ট্রান্সজেন্ডারবাদ নৈতিক অধঃপতনের এক অশনি সংকেত’
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

কমলগঞ্জ উত্তর আলেপুরে তাফসীর মাহফিল সম্পন্ন

‘ট্রান্সজেন্ডারবাদ নৈতিক অধঃপতনের এক অশনি সংকেত’

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৯/০১/২০২৪ ০৪:২৮:০২ পূর্বাহ্ন

‘ট্রান্সজেন্ডারবাদ নৈতিক অধঃপতনের এক অশনি সংকেত’

কমলগঞ্জ উত্তর আলেপুরে তাফসীর মাহফিল সম্পন্ন।


বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, ট্রান্সজেন্ডারবাদ নৈতিক অধঃপতনের এক অশনি সংকেত। পাঠ্যপুস্তকে এ জাতীয় কোনো বিষয়ের সংযোজন কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। আল্লাহ তায়ালা আমাদের শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন এবং সুন্দর অবয়বে আমাদের সৃষ্টি করেছেন। এ সুন্দর অবয়ব আল্লাহ প্রদত্ত আমানত ও নেয়ামত। এতে কোনো ধরনের হস্তক্ষেপ করা কিংবা শরয়ি বিধিনিষেধের তোয়াক্কা না করে এ স্বাভাবিক অবয়বে কৃত্রিম উপায়ে বিকৃতি সাধন করা শয়তানি ফাঁদ এবং চরম ঘৃণ্য কাজ। শয়তানের এই জঘন্য ফাঁদের ব্যাপারে আল্লাহ তায়ালা আগেই আমাদের সতর্ক করেছেন এবং আল্লাহর আদেশ মানার পরিবর্তে যে শয়তানি মিশন বাস্তবায়ন করবে, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে মর্মে সাবধান করে দিয়েছেন।

তিনি বলেন, ইরশাদ হয়েছে, ‘আল্লাহ তাকে (শয়তানকে) অভিসম্পাত করেছেন এবং সে (শয়তান) বলেছে, আমি তোমার দাসদের এক নির্দিষ্ট অংশকে (নিজের দলে) গ্রহণ করবোই এবং তাদের পথভ্রষ্ট করবোই; তাদের হৃদয়ে মিথ্যা বাসনার সৃষ্টি করবোই, আমি তাদের নিশ্চয়ই নির্দেশ দেবো, ফলে তারা পশুর কর্ণচ্ছেদ করবেই এবং তাদের নিশ্চয় নির্দেশ দেবো, ফলে তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবেই। আর যে আল্লাহর পরিবর্তে শয়তানকে অভিভাবকরূপে গ্রহণ করবে, নিশ্চয়ই সে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবে।’ (সুরা নিসা, আয়াত : ১১৮-১১৯)।

তিনি রোববার রাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উত্তর আলেপুর ইসলামী যুব সংঘ আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।  মাহফিলে সভাপতিত্ব করেন হাজী মো. ফরিদ উদ্দিন মহাজন, ক্বারী মাওলানা এনাম উদ্দিন ও মীর মো. আব্দুশ শহীদ।

প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শেখ আব্দুল হক। আলোচনা পেশ করেন মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ, মাওলানা সাব্বির আহমদ, হাফিজ মাওলানা হাবীবুর রহমান শামীম, মুফতি মাওলানা আরশাদ আহমদ ফারুকী ও মাওলানা খায়রুল ইসলাম নিজামী প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, শিক্ষানুরাগী আব্দুল্লাহ আল মাহমুদ ও জুবায়ের আহমদ। তাফসীর মাহফিলে বৃহত্তর এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত নাগরিক ও আপামর জনসাধারণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, হাদিসে ট্রান্সজেন্ডার বিষয়ে কঠোর হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করা হয়েছে এবং যারা আল্লাহর সৃষ্টিতে বিকৃতি ঘটায় তাদের অভিসম্পাত করা হয়েছে। হযরত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেছেন, ‘রাসুলুল্লাহ পুরুষদের মধ্যে নারীর বেশ ধারণকারীদের এবং নারীদের মধ্যে পুরুষের বেশ ধারণকারিণীদের অভিশাপ

দিয়েছেন। (মিশকাত : হাদীস নং ৪৪২৯)।


জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা