কাফনের কাপড় হাতে নিয়ে ৬৩০ টাকা কেজি গরুর মাংস বিক্রি
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫৬ PM

কাফনের কাপড় হাতে নিয়ে ৬৩০ টাকা কেজি গরুর মাংস বিক্রি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০১/২০২৪ ১০:১১:১৩ AM

কাফনের কাপড় হাতে নিয়ে ৬৩০ টাকা কেজি গরুর মাংস বিক্রি

ছবি: সংগৃহীত


সারাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সব কিছুর মতোই গরুর মাংসের দামও হু হু করে বাড়ছে। রাজধানীতে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকায়। এমন বাস্তবতায় রাজধানীর লালমাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় প্রতি কেজি গরুর মাংস ৬৩০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ী উজ্জ্বল হোসেন। উজ্জল গোস্ত বিতান ও তার বিপরীতে শাহজালাল গোস্ত বিতানে ৬৩০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি গরুর মাংস। হুমকি পেয়েও কাফনের কাপড় হাতে নিয়ে গরুর মাংস বিক্রি করছেন তিনি।

সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে অনেক ব্যবসায়ী কম দামে গরুর মাংস বিক্রি করছেন। এর ফলে তারা বড় ব্যবসায়ীদের রোষানলে পড়েছেন। হুমকি দিয়ে বাজার নিজেদের কবজায় রাখার চেষ্টা চালাচ্ছে একটি চক্র। ]

কম দামের মাংস বিক্রি করতে গিয়ে এরই মধ্যে চক্রের হাতে জীবন দিয়েছেন রাজশাহীর এক বিক্রেতা। হামলার শিকার হয়েছেন যশোরের এক ব্যবসায়ী।

কম দামে মাংস বিক্রি করে সুনাম কুড়ানো রাজধানীর শাহজাহানপুরের ব্যবসায়ী মো. খলিল ও মিরপুরের উজ্জ্বলকে দেওয়া হয়েছে প্রাণনাশের হুমকি। এমন পরিস্থিতিতে প্রতিবাদ হিসেবে উজ্জ্বল হাতে তুলে নিয়েছেন কাফনের কাপড়।

উজ্জল বলেন, ‘এলাকার অনেক কসাইসহ আরও অনেকেই হুমকি দিচ্ছে। আমাকে বলছে আপনি গরুর মাংসের দাম বাড়ান, ৭৫০-৮০০ টাকা করেন। গরুর দাম কিছুটা বেড়েছে, আমি ৫৮০ টাকা বিক্রি করতাম, এখন ৬৩০ টাকা করেছি। কিন্তু দাম বাড়ানোর হুমকি পাচ্ছি। মানুষের ওপর জুলুম করা কি ঠিক হবে ?।’

তিনি বলেন, দাম না বাড়ালে আপনার সমস্যা হবে। ফোনে এ হুমকি দেওয়া হচ্ছে। তিনি জানান, এজন্য তিনি হাটে যাচ্ছেন না, তার লোক যাচ্ছে। তিনি বলেন, ‘আমি কি তাদের ভয়ে ব্যবসা বন্ধ রাখবো?’ হুমকী দাতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি রেডি আপনি কি করবেন করেন।’

এম সি



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ