ছাতকে ১৪০ বস্তা ভারতীয় পেঁয়াজসহ দুই চোরাকারবারি গ্রেফতার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

ছাতকে ১৪০ বস্তা ভারতীয় পেঁয়াজসহ দুই চোরাকারবারি গ্রেফতার

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০১/২০২৪ ০৯:৫২:৫৯ পূর্বাহ্ন

ছাতকে ১৪০ বস্তা ভারতীয় পেঁয়াজসহ দুই চোরাকারবারি গ্রেফতার

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে ১৪০ বস্তা ভারতীয় পেঁয়াজসহ ২ চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারী) ভোর রাতে উপজেলার গোবিন্দগঞ্জ সাদা পুলের মুখে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আব্দুস ছালাম অভিযান পরিচালনা করে ১৪০ বস্তা ভারতীয় পেঁয়াজ ও ১টি ট্রাকসহ ২ চোরাকারবারিকে গ্রেফতার করে।

উদ্ধারকৃত ভারতীয় পেঁয়াজের আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ ৯০ হাজার ৫৬০ টাকা। 

গ্রেফতারকৃত আসামীরা হলেন, দোয়ারাবাজার উপজেলার কুশিউড়া (বাংলাবাজার) গ্রামের মোস্তফা হোসেনের ছেলে ফালু মিয়া (২৬) ও সিলেট জেলার মোগলাবাজার থানার সিলাম গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে রায়হান আহমদ সুমন (৩৪)। 

ছাতক থানার তদন্ত অফিসার সুহেল রানা জানান, আসামীদের বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এম সি